Dhaka , Sunday, 15 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর! ২০ মিনিটেই ২ গোল খেল ব্রাজিল বিশ্বের শীর্ষ ধনী থেকে এখন কততম বিল গেটস? গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক দীর্ঘ অপেক্ষার অবসান: লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনার পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সংবাদ সম্মেলন: মিথ্যা সংবাদের প্রতিবাদ ও অপপ্রচারের নিন্দা হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে দুর্গাপুরে সিপিবির হাট সভা অনুষ্ঠিত পাইকগাছায় হিলফুল ফুজুলের উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান ভুলতা-গাউছিয়ায় হকার উচ্ছেদের পর পাল্টেছে মহাসড়কের চিত্র, পুনর্বাসনে স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের সিলেটের ট্রিপল মার্ডার: খুনিদের আড়াল ও সাজানো জবানবন্দির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের মধুপুরে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত পূর্বধলায় কয়েক দিন ধরে নিখোঁজ মুরসালিন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: এবিএম সিরাজুল মামুন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ সমাজ গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার সব ধর্মের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় সরকার: বিজন কান্তি সরকার বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আল-আমিন ও সম্পাদক সায়েম ও সাংগঠনিক শফিকুল পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দক্ষিণ মিঠাছড়িতে শিশু সুরক্ষায় ডিএসকের স্টেকহোল্ডারদের নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত আইইবি চট্টগ্রাম কেন্দ্র নির্বাচনে চেয়ারম্যান পদে নুরুল করিম, সম্পাদক পদে রাশেদ আলম বিজয়ী

দারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:32 am, Thursday, 30 January 2025
  • 224 বার পড়া হয়েছে

দারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার

দারুল ইহসান ট্রাস্ট ২০০৬-এর মুহাম্মদ ফয়জুল কবীরের নেতৃত্বাধীন RJSC -436 পাল্টা কমিটির কার্যকারিতার উপর স্থগিতাদেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃদ্ধি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গত মঙ্গলবার এই আদেশের লিখিত কপি পাওয়া যায়।

মামলার বিবরণে জানা যায়, দারুল ইহসান ট্রাস্ট-১৯৮৬ অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। ২০০৬ সালে জনৈক মুহাম্মদ ফয়জুল কবীরের যোগসাজশে সৈয়দ আলী নকী দুরভিসন্ধিমূলকভাবে মূল ট্রাস্ট-১৯৮৬-এর অগোচরে একই নামে আরজেএসসিতে আরেকটি ট্রাস্ট নিবন্ধন করেন। উক্ত ট্রাস্টের নিবন্ধনকারী মুহাম্মদ ফয়জুল কবীরের -সৈয়দ আলী নকী-বিরুদ্ধে ট্রাস্ট-১৯৮৬ ঢাকার সহকারী জজ প্রথম অতিরিক্ত আদালতে ২১৩-২০০৬ দেওয়ানি মোকদ্দমা দায়ের করে।

এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত মামলার বাদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৮৬৪-২০১৯ নং আবেদন দায়ের করে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। পরবর্তীতে অত্র ট্রাস্ট-১৯৮৬ আপিল বিভাগে নিয়মিত সিভিল আপিল নং ২৫-২০২৩ দায়ের করেন।

শুনানি অন্তে আপিল
বিভাগের চেম্বার জজ গত ৫ ডিসেম্বর মুহাম্মদ ফয়জুল কবীর কর্তৃক আরজেএসসিতে দাখিলকৃত পাল্টা ট্রাস্ট কমিটি গঠন এবং অন্যান্য কর্মতৎপরতার উপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করেন। এর পর ২৮ জানুয়ারি দারুল ইহসান ট্রাস্ট-১৯৮৬-এর আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ প্রদত্ত ইতঃপূর্বের স্থগিতাদেশের মেয়াদ মূল মামলা -সিপি ২৫-২০২৩- নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে মর্মে বিজ্ঞ অ্যাডভোকেট অন রেকর্ড কর্তৃক স্বাক্ষরিত ল’ইয়ার্স সার্টিফিকেট প্রদান করেন।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সবাইকে সুপ্রিম কোর্টের আদেশ মান্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি-কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করার দায়ে অভিযুক্ত হবেন বলে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দারুল ইহসান ট্রাস্টের ফয়জুল কবীর কমিটির কাজে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে

আপডেট সময় : 11:06:32 am, Thursday, 30 January 2025