Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

ত্বকী হত্যা মামলায় ওসমান পরিবারকে অভিযোগপত্রে অন্তর্ভুক্তির দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:12:43 pm, Sunday, 9 November 2025
  • 31 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ সংশ্লিষ্টদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ত্বকীর পিতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ত্বকী হত্যার ১৫২ মাস পূর্তিতে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
রফিউর রাব্বি বলেন, “সম্প্রতি তদন্তকারী সংস্থা র‌্যাব জানিয়েছে, ত্বকী হত্যা মামলার তদন্ত প্রায় শেষ, অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে। আমরা চাই, হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ক্যাডার শাহ নিজামসহ হত্যায় জড়িত সবাইকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হোক।”
তিনি অভিযোগ করেন, “২০১৪ সালের মার্চে র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, তদন্ত শেষ ও অভিযোগপত্র প্রস্তুত। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে ওসমান পরিবারকে দেখে রাখার ঘোষণা দেওয়ার পরই বিচার প্রক্রিয়া থমকে যায়। এতে দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে মাফিয়াতন্ত্র।”রাব্বি আরও বলেন, “ত্বকী হত্যা মামলায় আদালত থেকে ৯৮ বার সময় নেওয়া হয়েছে। আমরা চাই শততম তারিখের আগেই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হোক।”
তিনি বলেন, “আমরা শুধু ত্বকীর নয়—সাগর-রুনি, তনু, আশিক, চঞ্চল, মিঠু, বুলু প্রমুখ সকল হত্যার দ্রুত বিচার চাই। শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিচার বন্ধ রাখা হয়েছিল। এখন অন্তর্বর্তী সরকারকে এসব হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”রফিউর রাব্বি দৃঢ় কণ্ঠে বলেন, “আমাদের আন্দোলন থামবে না। একযুগ ধরে আমরা ত্বকীর জন্য ন্যায়বিচার চাইছি, এখন সময় এসেছে হত্যাকারীদের আইনের মুখোমুখি করার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলা সংগঠক সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু ও সামাজিক সংগঠন ‘সমমনা’র সাবেক সভাপতি দুলাল সাহা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

ত্বকী হত্যা মামলায় ওসমান পরিবারকে অভিযোগপত্রে অন্তর্ভুক্তির দাবি

আপডেট সময় : 12:12:43 pm, Sunday, 9 November 2025