Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

তিতাসে উন্নয়নের নামে রাস্তা বন্ধ- চরম দুর্ভোগে ১২টি গ্রামের ২১ হাজার মানুষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:01:38 am, Sunday, 7 July 2024
  • 159 বার পড়া হয়েছে

তিতাসে উন্নয়নের নামে রাস্তা বন্ধ- চরম দুর্ভোগে ১২টি গ্রামের ২১ হাজার মানুষ।।

 তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের রাস্তার নির্মাণের কাজে ঠিকাদার ও কতৃপক্ষের গাফলতি ও উদাসীনতার কারণে চরম ভোগান্তিতে পড়েছে পথচারী ও এলাকাবাসী। কাজের শুরুতেই একদিন কাজ করলে একসপ্তাহ শ্রমিকদের আর দেখা মিলেনা। তাদের বারংবার এ গড়িমসির কারণেই রাস্তার কাজের অগ্রগতি হচ্ছেনা বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে কতৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে বলে জানান তারা।রাস্তায় গজে উঠেছে হাটু সমান ঘাস- রাস্তা উঠানো পুরনো ইটের স্তূপ করা সুড়কি গুলো লোনা ধরে গেছে,। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তায় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।তাছাড়া নয়াকান্দি গ্রাম সংলগ্ন একটি অংশে ইট সুরকি বৃষ্টির পানির সাথে সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়ে পুরো রাস্তা ধ্বসে গেছে।উপজেলার সাতানী ইউনিয়নের মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদ্রাসার পুকুর থেকে বারকাউনিয়া বাজার পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার উন্নয়নের নামে রাস্তা খুড়ে রাখা হয়েছে।প্রকল্পের আওতায় ২ কোটি ৬১ লাখ টাকা বাজেটের রাস্তাটি প্রায় সাড়ে তিন মাস আগে খুড়ে ফেলে রাখা হয়।
বিশেষ করে মঙ্গলকান্দি মাদ্রাসা থেকে মঙ্গলকান্দি ব্রিজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার যায়গায় যায়গায় পুরনো ইটের সুরকি দিয়ে স্তুুপ করে রাস্তা বন্ধ রাখা হয়েছে। যার কারণে সিএনজি- অটোরিক্সাসহ ছোট বড় কোন যানবাহনই চলাচল করতে পারছেনা এ রাস্তা দিয়ে। এমনকি খালি পায়েও রাস্তাটি অযোগ্য বলে জানান এলাকাবাসী। আর বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে উঠে।এতে করে এলাকাবাসীর মধ্যে বইছে চরম ক্ষোভ।খুড়ে ফেলে রাখা এই রাস্তা দিয়ে প্রতিদিন মঙ্গলকান্দি- নয়াকান্দি- বাটকাউনিয়া- স্বরসতিরচর- তাতুয়াকান্দি- বড় সাতানী- ছোট সাতানীর ফরিদপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের প্রায় ২১ হাজার মানুষ চলাচল করে। ওই সড়কেই রয়েছে প্রাথমিক- মাধ্যমিক বিদ্যালয় ও ফাজিল মাদরাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ওই রাস্তা ধরে প্রতিদিন শত শত পথচারীসহ শিক্ষার্থীরা চলাচল করে থাকে।
কিন্তু দীর্ঘদিন খুড়ে রাখায় এখন জন ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ায় আরও বেশি ভোগান্তিতে পড়েছে ওই রাস্তায় চলাচলকারীরা। কাজের ধীর গতিতে ফুঁসে উঠছে ক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম জানান- প্রায় তিন মাস আগে রাস্তাটি নির্মাণের জন্য খুড়ে ফেলে। কিন্তু দির্ঘদিন পার হলেও কাজের কোন অগ্রগতি নেই। বিশেষ করে এসময় ঘন ঘন বৃষ্টি হওয়ায় বেশি দুর্ভোগে পড়েছে চলাচলাকারীরা।যান চলাচল না থাকায় আমাদের কৃষিপন্য বাজারে নিতে পারিনা তাতে করে কম দামে বিক্রি করে দিতে হচ্ছে।বাজারের দুটি ব্যাগ একটি হাতে আরেকটি মাথায় করে পায়ে হেটে যাচ্ছেন এক পথচারী গৃহীনি তিনি জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খুড়ে রাখা হয়েছে, কিন্তু কাজ করছে না। গাড়ি চলাচল না থাকায় বাজার নিয়ে হাটা খুব সমস্যা হচ্ছে।এবিষয়ে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,আমি ঠিকারদারকে দ্রুত কাজ করার জন্য চিঠি দিয়েছি।কাজ না করলে আমি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

তিতাসে উন্নয়নের নামে রাস্তা বন্ধ- চরম দুর্ভোগে ১২টি গ্রামের ২১ হাজার মানুষ।।

আপডেট সময় : 10:01:38 am, Sunday, 7 July 2024