Dhaka , Friday, 12 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিমলায় নিজ বাসায় ডাচ বাংলা এজেন্ট ব্যবসায়ী খুন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:23 pm, Monday, 10 October 2022
  • 224 বার পড়া হয়েছে

ডিমলায় নিজ বাসায় ডাচ বাংলা এজেন্ট ব্যবসায়ী খুন

মহিনুল ইসলাম সুজন

ক্রাইম রিপোর্টার নীলফামারী।।

।নীলফামারী ডিমলায় নিজ বাসাতে আনোয়ারুল হক চোধুরী(৪৮)নামের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এক ব্যবসায়ী হত্যার শিকার হয়েছেন। রোববার(৯ অক্টোবর)বিকেলে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের বিজয় চত্তরের পিছনে অবস্থিত ওই ব্যবসায়ীর নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।নিহত ব্যবসায়ী পাশ্ববর্তী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও ডিমলা সদরের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট ছিলেন।তিনি দীর্ঘ বছর ধরে ডিমলা সদরে বসবাস করে আসছিলেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘটনার আগের দিন ব্যবসায়ী আনোয়ারুলের স্ত্রী সুখি বেগম তাদের দুই সন্তান নিয়ে আনোয়ারুলের গ্রামের বাড়িতে যাওয়ায় ডিমলা সদরের বাসাতে ব্যবসায়ী আনোয়ারুল একাই ছিলেন।রোববার(৯ অক্টোবর)সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারুলকে তার স্ত্রীসহ পরিবারের লোকেরা একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ না করায় পরিবারের লোকেদের মনে প্রশ্ন জাগে।পরে আনোয়ারুলের ছোট ভাই আজিজুল ইসলাম(৩৮)ডিমলা এসে দুপুরেও তার বড় ভাইয়ের বাসার দরজা-জানালা বন্ধ ও তিনি কারো কল রিসিভ না করার বিষয়টি পুলিশকে জানালে তিনিসহ থানা পুলিশ ওই ব্যবসায়ীর বাসা গিয়ে দেখেন ব্যবসায়ী আনোয়ারুলের মাথায় জখমসহ তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।এ সময় ব্যবসায়ী আনোয়ারুলের জায়গায় তারই বাসা সংলগ্ন ও বাসা ঢোকার দরজা সম্বলিত ভাড়া দেয়া দোকানঘরে মোটরসাইকেল মেকানিক ব্যবসা পরিচালনা করে আসা পল্লব নিজ দোকান খুলে মালামাল এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখতে পায় বলে জানান।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)আলী মোহাম্মদ আব্দুল্লাহ,নীলফামারীর গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের ওসি নাসির উদ্দিন সরকার,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান,ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)রংপুর।পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পুলিশ।তবে নিহতের পরিবারের দাবি ঘাতকদের ধারনা ছিল আনোয়ারুল ব্যবসায়ী হওয়ায় তার বাড়িতে অনেক টাকা ও স্বর্ণালংকার ছিলো।আর সেই টাকা ও স্বর্ণালংকার লুটে নিতেই আনোয়ারুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত(সোমবার বিকেল চারটা)মামলার প্রস্তুতি চলছে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান বলেন, দুপুরে নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম থানায় এসে তার বড় ভাইয়ের বাসার দরজা-জানালা বন্ধের ও ফোন রিসিভ না করার বিষয়ে ও থানা পুলিশকে জানালে আমরা ওই ব্যবসায়ীর বাসা গিয়ে তার মাথায় জখমসহ রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পাই।ঘাতকরা ব্যবসায়ী আনোয়ারুলের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।ঘটনার আসল কারন তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে বলা যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

ডিমলায় নিজ বাসায় ডাচ বাংলা এজেন্ট ব্যবসায়ী খুন

আপডেট সময় : 08:13:23 pm, Monday, 10 October 2022