Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন এমপি সুজন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:45:34 am, Tuesday, 9 July 2024
  • 112 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন এমপি সুজন।।

মো আসাদুজ্জামান
ঠাকুরগাঁও সংবাদদাতা।।
  
জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি শ্বশান ঘাটের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে ১০ দিন ধরে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়, শ্বশান ঘাটে যাতায়াতে সমস্যায় পড়েন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। বিষয়টি নজরে আসার পরে ঘটনাস্থলে গিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
ঘটনাটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার পুকুরপাড় শ্বশান ঘাটে। 
আজ দুপুরে ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাঝহারুল ইসলাম সুজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুলে দেন ১০ দিন থেকে বন্ধ রাখা চলাচলের রাস্তাটি। সেই সাথে জমি নিয়ে বিরোধ মিটাতে গঠন করে দিয়েছেন তদন্ত কমিটিও। 
যানা যায়,বড়বাড়ী ইউনিয়নের হরিপুর গ্রামে ১০ দিন আগে হিরকেন চন্দ্র পালের মা শান্তি বালা মারা গেলে বিরোধ চলা শ্বশানের জমিতে দাফন করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরের দিন বিরোধের জেরে শ্বশানে যাতায়াতের রাস্তার তিন পার্শ্বে বাশ দিয়ে যাতায়াত বন্ধ করে দেন ওই এলাকার লোকজন। এরপর থেকে ১০ দিন ধরে বন্ধ ছিল পথচারীদের চলাচল ও শ্বশানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের যাতায়াত। 
বিষয়টি এমপি মাজহারুল ইসলাম সুজনকে অবগত করলে নিজেই ছুটে যান ঘটনাস্থলে। বন্ধ রাস্তার বাঁশ তুলে চলাচল স্বাভাবিক করে দেন তিনি। একই সাথে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রতি অটুট রাখতে জমির বিরোধ মীমাংসার ব্যবস্থা করে দেন তিনি। ঘটনাস্থলে এসে এমপির এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। 
এমপি সুজন বলেন- একটি রাস্তা দিয়ে সকলে যাতায়াত করে। সেটি বন্ধ থাকলে সকলের অসুবিধে হবে। জমি নিয়ে কারো সমস্যা থাকলে সেটা সমাধান হবে আইন আছে। তাই বলে রাস্তা বন্ধ করে দেয়া হবে বাঁশ দিয়ে এটা ঠিক নয়। আমি শুনামাত্র সেখানে গিয়ে বন্ধ রাস্তাটি খুলে দিয়েছি। সেই সাথে কমিটি করে দিয়েছি এবং প্রশাসনকে অবগত করে রেখেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু।

ঠাকুরগাঁওয়ে শ্বশান ঘাটের বন্ধ রাস্তা খুলে দিলেন এমপি সুজন।।

আপডেট সময় : 10:45:34 am, Tuesday, 9 July 2024