Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

ঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:46:21 pm, Thursday, 26 September 2024
  • 140 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ।।

জসীমউদ্দীন ইতি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় বেসরকারি এতিমখানায় অধিকাংশ ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অধিকাংশ ছাত্র-ছাত্রীর মা-বাবা থাকলেও পিতার মৃত সনদ দেখিয়ে মাদ্রাসার ছাত্রদের এতিম পরিচয়ে সমাজ সেবা অধিদপ্তর কর্তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হরিলুট করছে বলে অভিভাবকদের অভিযোগ। সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়- রানীশংকৈল উপজেলায় ১৯টি বেসরকারি এতিমখানা রয়েছে।

তার মধ্যে অভিযোগ উঠেছে রানীশংকৈল উপজেলা থেকে প্রায় ৫কি:মি পশ্চিম উত্তর ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং কর্তৃপক্ষ এতিমের ভুয়া মৃত্যুর সনদ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে এমন অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন- মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ ও খালেদার পিতা আব্দুল খালেক নামক ব্যক্তির মৃত সনদ পত্রটি তার সাথে ব্ল্যাকমেইল করে সই নিয়েছে মাদ্রাসার মহতামিম মোজাফফর । মাদ্রাসার প্রধান মোজাফ্ফর বলেন, শিক্ষার্থী ইউসুফের মা বলেছিলো ইউসফের পিতা আব্দুল খালেক মারা গেছে। এমন কথা শুনে তিনি ইউসুফের পিতার মৃত সনদটি নিয়েছে চেয়ারম্যানের কাছ থেকে। সমাজসেবা কর্তৃপক্ষের যোগসাজশে তিনি নিয়মের বহির্ভূত ভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের ধারণা।

শিক্ষার্থী ইউসুফ এবং খালেদা বলছে তার বাবা আব্দুল খালেক এখনো জীবিত রয়েছে। শিক্ষার্থী ইমন বলছে, মিথ্যা কথা শিখানো হতো তাদের। ঐ প্রতিষ্ঠানের শিক্ষক তাদের বলতেন কোন সাংবাদিক তোমাদের বাবা-মা সম্পর্কে জানতে চাইলে বলবে বাবা মারা গেছে। ইমনের পিতা বলেছেন- মাদ্রাসার বোডং’এ থাকা কালিন প্রতিমাসে ১২শ টাকা মাদ্রাসার প্রধানকে দিতেন। শিক্ষার্থী হেদাইর পিতা মিজানুর রহমান বলেন- এতিম ও দুস্থ তালিকায় তার সন্তানকে দেখানো হয়েছে। অথচ তিনি জানেন না । তিনি বলেন, প্রতিমাসে হেদায়ের বেতন দেওয়া হয় ১৭-১২শ টাকা। শিক্ষার্থী বাদলের মাতা চাঁনতারা বেগম বলেন- মাদ্রাসায় প্রতিমাসে ১৮-২ হাজার টাকা বেতন দিতেন। অথচ এতিম ও দুস্থদের তালিকায় দেখানো হয়েছে বাদলকে।

ভরনিয়ার হাট গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং’র মহতামিন মোজাফফরের বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির অভিযোগ করলেন অভিভাবক বৃন্দ। এভাবে নিজের মনগড়া এতিমের তালিকা তৈরি করে সমাজসেবা অফিসে জমা করার পর হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। এতিমদের টাকা যাতে নির্দিষ্ট খাতে ব্যয় হয় সে জন্য সঠিক তালিকা তৈরি করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। এছাড়াও রানীশংকৈল উপজেলার এসব মাদ্রাসা গুলোতে প্রায় এতিম শিক্ষার্থী একেবারে কম।

রানীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমর নিকট এ বিষয়ে ভিডিও সাক্ষাৎকার চাইলে তিনি বলেন, ডিডি স্যারের লিখিত অনুমতি ছাড়া কোন ধরনের ভিডিও সাক্ষাৎকার দেওয়া যাবে না।
ঠাকুরগাঁও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আল-মামুন বলেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম কোনো উত্তর দেননি। ভিডিও সাক্ষাৎকার দিতে ডিডির লিখিত অনুমতি লাগে না।

তিনি আগেও শুনেছেন রাণীশংকৈল উপজেলার ভরনিয়ার হাট কবরস্থান যে এতিমখানাটি আছে, ওখানে নাকি একাধিক নিবাসী আছে যাদের বাবা আছে অথচ তাদের মৃত সনদ দেখিয়ে এতিম দেখানো হচ্ছে এবং এ বিষয়ে তারা ক্যাপিটেশন গ্র্যান্ট নিচ্ছে। তিনি দুঃখের সাথে জানান, যাদের নামে ক্যাপিটেশন নিচ্ছে তারপরেও না কি তাদের কাছে বেতন নিচ্ছে। তিনি বলেন, খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

ঠাকুরগাঁওয়ে ভুয়া এতিম শিশু দেখিয়ে কোটি টাকা লুটপাটের অভিযোগ।।

আপডেট সময় : 12:46:21 pm, Thursday, 26 September 2024