Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:20 pm, Wednesday, 22 January 2025
  • 132 বার পড়া হয়েছে

টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন

কক্সবাজার অফিস

কোস্ট ফাউন্ডেশন, সুইজারল্যন্ড ভিত্তিক সংস্থা ভাইটল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ১০০০ জেলে পরিবারকে সহায়তা করার লক্ষে ২ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্থবায়নের কাজ শুরু করেছে। 

প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে বুধবার -২২ জানুযারি- টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- শেখ এহসান উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। 

সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ উপজেলা সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউএনএইচসিআর’র প্রোগ্রাম অফিসার মিজ মারজিনা খান ও কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল। 

কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ আলী ও নারী ইউপি সদস্য লায়লা বেগম, সাংবাদিক তাহের নঈম, উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। 

সভার শুরুতে নাফ নদীতে মাছ ধরা বন্ধের কারনে ক্ষতিগ্রস্থ জেলেদের নিয়ে কোস্ট ফাউন্ডেশনের করা গবেষণার বিভিন্ন দিক এবং প্রকল্পের কার্ক্রক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, ২ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে ১০০০ জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বিকল্প আয়ের পথ তৈরিতে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে। 

সভায় হ্নীলা ইউনিয়নের জেলে প্রতিনিধি সমির দাস তাঁর বক্তব্যে বলেন, ‘নাফ নদীতে মাছ ধরা বন্ধের ফলে আমি বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করছি। নাফ নদীতে মাছ ধরার অনুমতি দিলে আমরা আবারো ঘুরে দাঁড়াতে পারবো।’ 

নারীনেত্রী কুলসুমা বেগম বলেন, ‘নাফ নদীতে মাছ ধরা বন্ধের পূর্বে আমাদের অবস্থা অনেক ভালো ছিল। এখন সবাই রোহিঙ্গাদের নিয়ে চিন্তা করে, কিন্তু তাদের চেয়েও এখানকার মানুষেরা খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছে। এবিষয়ে সকলের দৃষ্টি দেওয়া উচিত।’ 

শহিদুল আলম বক্তব্যে বলেন, ‘কোস্ট ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহন করেছে তা অত্যন্ত সময়োপযোগী। আমি তাদের এই মহতি কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো। আশা করবো, তারা আমাদের সাথে সমন্বয় করে কাজ পরিচালনা করবে।’ 

তৌহিদ বেলাল তাঁর বক্তব্যে বলেন, কর্মহীন জেলেদের বোবা কান্না অত্যন্ত হৃদয়বিদারক। কোস্ট ফাউন্ডেশনের গৃহীত প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চলের মানুষদের জন্য। অত্যন্ত সময়োপযোগী ও কল্যাণমুখি এই কার্যক্রম জেলেদের দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখবে। 

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘কোস্ট ফাউন্ডেশন উখিয়া-টেকনাফের উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখছে। কর্মহীন জেলেদের জন্য তাদের প্রকল্প তাদের বেকারত্ব দূরীকরণে মাইলফলক হয়ে থাকবে।’ 

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নাফ নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞার পর কোস্ট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গবেষনা পরবর্তীতে আমরা এই প্রকল্পটি পেয়েছি। আশা করছি, সঠিক উপায়ে আমরা প্রকল্পের ১০০০ উপকারভোগী নির্বাচন করতে সক্ষম হবো। এই নির্বাচন করতে গিয়ে একটি সার্ভে করা হবে। সার্ভে পরবর্তীতে তা ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা প্রশাসনের কাছ থেকে যাচাই-বাছাই করে নেওয়া হবে। আমরা আশা করবো, এই প্রক্রিয়ায় সকলেই সহযোগিতা করবেন।

শেখ এহসান উদ্দিন চৌধুরী বলেন, ‘কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, জেলেদের নিয়ে এমন একটি প্রকল্প শুরু করার জন্য। আমি আশা করবো- সঠিক উপায়ে প্রকৃত জেলেদের বাছাই করা হবে। এক্ষেত্রে আমার সহযোগিতা লাগলে তা করবো। তিনি বলেন, নাফ নদীতে মাছ ধরার অনুমতি ফিরিয়ে দিতে উচ্চ পর্যায়ে আলোচনা চলমান রয়েছে, আশা করছি ভালো কোন সংবাদ জেলেদের জন্য আসতে পারে।’

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজ ও জেলে প্রতিনিধি, নারীনেত্রী, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন

আপডেট সময় : 08:33:20 pm, Wednesday, 22 January 2025