Dhaka , Tuesday, 21 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ আড়াইহাজারে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক সরাইল উপজেলায় রাতের আঁধারে সরকারি ফাইল পাচারচেষ্টা: রিকশাচালক আটক, রহস্য ঘনীভূত ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিচ্ছে চসিক আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নারায়ণগঞ্জে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল চট্টগ্রামের ‘ফুসফুস’খ্যাত সিআরবি রক্ষায় দিনভর উত্তাল জনতা সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট, আহত-৪ ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চুরির রহস্য উদঘাটন: চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প

চাটখিলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:44:59 pm, Friday, 19 August 2022
  • 160 বার পড়া হয়েছে

চাটখিলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিলে এক ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতেরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ১০ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, সাতটি দামি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের সোবহানপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে শনাক্ত কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।

রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ জামাল বলেন, বুধবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত তাঁর ওয়ার্ডের সোবহানপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের বাড়ির আমিন ভিলায় হানা দেয়। সশস্ত্র ডাকাতেরা বাড়ির পাকা ভবনের লোহার ফটক এবং ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে ইতালিপ্রবাসী মাজাহারুল ইসলামসহ পাঁচজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।

তিনি আরও বলেন, এরপর ঘরের আসবাব ভাঙচুর ও তছনছ করে সাড়ে ১০ ভরি স্বর্ণের গয়না, নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা, সাতটি দামি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে। এ ছাড়া একটি দামি ল্যাপটপ ভেঙে ফেলে। তাঁরা খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ইউপি সদস্য শাহজামাল জানান, ইতালিপ্রবাসী মাজাহারুল ইসলামসহ পরিবারের পাঁচজন সপ্তাহখানেক আগে দেশে এসেছিলেন। শুক্রবার চাটখিলের একটি কমিউনিটি সেন্টারে তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাটখিলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : 05:44:59 pm, Friday, 19 August 2022