Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক

চবিতে ২১ শে ফেব্রুয়ারিতে সিন্ডিকেট আয়োজন, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নিয়োগসহ পদোন্নতি প্রক্রিয়া 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:59:08 am, Saturday, 21 February 2026
  • 31 বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের এক চিঠি অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৬৬ তম সভা অনিবার্য কারণবশত আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার বেলা ১০ ঘটিকার পরিবর্তে একুশে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ শনিবার দুপুর ২ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ ড. এ. আর মল্লিক ভবনে (প্রশাসনিক ভবন) উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৬৬ তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্প্রতি চবি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থীদের অবৈধ শিক্ষক নিয়োগ ও প্রাক্তন শিক্ষকদের অমানবিক ভাবে অপসারণের প্রতিবাদে আন্দোলন সহ প্রশাসনের অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় বিতর্ক কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা প্রশ্নবিদ্ধ হয়।
ইতিপূর্বে, ইউজিসির নিষেধাজ্ঞা উপেক্ষা করে লাগাতার অবৈধ ও নিয়মবহির্ভূত নিয়োগের কারণে গত ১৪ জানুয়ারি দুদক বিশ্ববিদ্যালয়টিতে অভিযানও চালিয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান প্রশাসন মেয়াদের ক্রান্তিলগ্নে এসে বিশ্ববিদ্যালয় পরিচালনায় নিয়মবহির্ভূত ভাবে শর্ত পূরণের আগেই দলীয় নিয়োগে মরিয়া হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে।
৫ই আগস্ট পরবর্তী সময়ে বর্তমান প্রশাসন কর্তৃক অবৈধ ও নিয়মবহির্ভূত একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকেন্দ্রিক নিয়োগ গুলোকে বৈধ করার লক্ষ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ৫৬৬ তম সিন্ডিকেট সভা বসছে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ২১ শে ফেব্রুয়ারি জাতীয় দিবসে উৎসবমুখর পরিবেশের অন্তরালে বর্তমান প্রশাসন ৫৬৬ তম সিন্ডিকেট সভা বাস্তবায়ন করছে যাতে তড়িঘড়ি করে বিতর্কিত সকল নিয়োগ ও পদোন্নতি বৈধকরণ করা যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের।
তথ্যানুসারে, গত সিন্ডিকেটের ৫৬৫ তম সভায় পতিত ফ্যাসিস্ট এর সহচর ও বর্তমানে জামায়াত ঘেষা সাইদ হোসেন কে সেকশন অফিসার পদে পদোন্নতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয় পদোন্নতি নীতি অনুযায়ী, সেকশন অফিসার থেকে ৪ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরে সহকারী রেজিস্টার পদে পদোন্নতি হয়। অথচ এই নিয়োমকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সাইদ হোসেন কে পদোন্নতের নীতিমালার সময়কাল পূরণ হওয়ার আগেই বর্তমান প্রশাসন ৫৬৬ তম সিন্ডিকেট সভায় (২১ ফেব্রুয়ারী ২০২৬) সহকারী রেজিস্টার পদে উন্নিত করার প্রক্রিয়ায় রয়েছে।
আরও জানা যায়, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এর কন্যা মালিহা শামীম এর শিক্ষক হিসেবে বিতর্কিত নিয়োগ, চবি ল্যাবেরেটরি কলেজে জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ১৬ কোটি টাকা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া মোঃ আবদুল কাইয়ুমকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ (তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামের আপন ভাই) এবং চবি ল্যাবেরেটরি কলেজে ইউজিসি’র নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মবহির্ভূত ভাবে দলীয় ও স্বজন প্রিতিমূলক শিক্ষক নিয়োগ সহ আরও নানান অবৈধ নিয়োগ কে স্থায়ী করতে একুশে ফেব্রুয়ারি জাতীয় দিবসের উৎসবমুখর পরিবেশের অন্তরালে বর্তমান প্রশাসন এই সিন্ডিকেটের আয়োজন করছে।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ প্রাপ্তদের মধ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এবং বর্তমান প্রশাসনের স্বজনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের ভাইস চ্যান্সেলর ডক্টর ইয়াহিয়া আখতার স্যার কারো আন্দোলনের কোন তোয়াক্কা করেন না। তিনি আরও বলেন, সিন্ডিকেট হল প্রশাসনকে স্মুথলি রান করার জন্য একটা পর্ষদ। এই পর্ষদের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের বৃত্তি, প্রমোশন, নিয়োগ আটকে থাকে। তিনি আরও বলেন, কারো চাপে পড়ে সিন্ডিকেট চেঞ্জ হয় নাই বরং আমাদের কিছু অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলে জাস্ট একদিন পেছানো হয়েছে। একুশে ফেব্রুয়ারি বা মাতৃভাষা দিবসের সকল প্রোগ্রাম দশটা থেকে শুরু হয়ে দুইটার আগে শেষ হয়ে যাবে। তাই আমরা দুইটার পর সিন্ডিকেট শুরু করছি। এ কারণে এখানে কোন অসুবিধা বা কোন কিছুর ব্যত্যয় হয়নি বলে আমরা মনে করি।
বিতর্কিত নিয়োগ সমূহকে কেন্দ্র করে সিন্ডিকেট সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া একটি অবৈধ প্রক্রিয়া ও দলীয়করণ। এ সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম। এই অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের ও ছাত্র সমাজের আপত্তি আছে। বিশেষ গোষ্ঠীর বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সিন্ডিকেট। আমরা যেকোন অসচ্ছ, অগণতান্ত্রিক এবং দলীয়করণের প্রতিবাদ আগেও জানিয়েছি ভবিষ্যতেও জানাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার

চবিতে ২১ শে ফেব্রুয়ারিতে সিন্ডিকেট আয়োজন, বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নিয়োগসহ পদোন্নতি প্রক্রিয়া 

আপডেট সময় : 11:59:08 am, Saturday, 21 February 2026