Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

চবিতে আইআর সপ্তাহ ২০২৫ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:45:23 pm, Sunday, 2 November 2025
  • 87 বার পড়া হয়েছে
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক সংসদের (সিইউআইআরএস) উদ্যোগে ‘আইআর সপ্তাহ ২০২৫’ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (২ নভেম্বর) বেলা ৩টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিয়াজ মোরশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, সমাজবিজ্ঞান অনুষদে গবেষণার দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তুলনামূলক এগিয়ে রয়েছে। গবেষণায়-উচ্চশিক্ষায় এ বিভাগের সুনাম ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বর্তমান প্রজন্মের পছন্দের একটি বিষয়। এ সুনাম ধরে রাখতে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা অবস্থায় গবেষণায় মনোনিবেশ করলে পরবর্তীতে উচ্চশিক্ষায় সেটি কাজে দিবে। এ অনুষ্ঠান যে সংগঠন আয়োজন করেছে আমি তাদের সকলের জন্য শুভ কামনা জানাচ্ছি। এরকম শিক্ষামূলক সংগঠন প্রতিটি বিভাগে থাকা উচিত। এ সংগঠন এ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে বলে প্রত্যাশা করি। উপাচার্য বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সেশনজট মুক্তের দিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নম্বরে রয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি স্বস্তির খবর। গবেষণার দিক থেকেও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এগিয়ে থাকুক। এজন্য গবেষণায় বেশি ফোকাস করতে হবে। এ সংগঠন বিভাগের সুনাম বৃদ্ধিতে কাজ করবে আশা করি। সুন্দর আয়োজনের জন্য উপ-উপাচার্য (প্রশাসন) সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাধারণ সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাইকা আফসার ও শাহদিদ মাহবুব। গত এক সপ্তাহব্যাপী এই আয়োজনে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, গোলটেবিল বৈঠক, অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও উৎসব এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতার মতো শিক্ষামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এদিন দুপুর একটায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

চবিতে আইআর সপ্তাহ ২০২৫ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

আপডেট সময় : 06:45:23 pm, Sunday, 2 November 2025