Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম একাডেমির “লোকমান খান শেরওয়ানী” পুরস্কার পেয়েছেন বরেণ্য সাংবাদিক কাজী মনসুর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:42 pm, Friday, 26 September 2025
  • 197 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

এক আলোকিত জীবন

চট্টগ্রামের সাংবাদিকতা জগতে কাজী আবুল মনসুর এক কিংবদন্তী নাম। তিনি শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর সাংবাদিকতা জীবন সত্য ও সাহসের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। সম্প্রতি চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪’ প্রদান অনুষ্ঠানে বক্তারা তাঁর এই মহান কীর্তিগাথা তুলে ধরেন। তাঁরা মনে করেন, বরেণ্য জৈষ্ঠ্য সাংবাদিক কাজী আবুল মনসুর এমন একজন সাংবাদিক ছিলেন যিনি প্রতিনিয়ত সত্যের সন্ধানে ছুটে চলেছেন এবং তাঁর অমিত সাহস দিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেছেন এবং তিনি দীর্ঘ ২৯ বছরের সংবাদের কথা জীবনে দেশের বড় বড় অনেক পত্রিকাতে চট্টগ্রামের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন সহ বর্তমানে প্রতিদিনের সংবাদ পত্রিকার ডেপুটি সম্পাদকের দায়িত্বে আছেন।

সাংবাদিকতার মূল চেতনা
সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্যকে আবিষ্কার করা। এই কঠিন পথে চলতে গিয়ে একজন সাংবাদিককে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কিন্তু সত্য ও সাহসী সাংবাদিকেরাই শেষ পর্যন্ত সফল হন।

ড. আনোয়ারা আলম বলেন, সাংবাদিক কাজী আবুল মনসুর একজন সৎ, সাহসি ও নির্লোভ সাংবাদিক। বিগত ২৭ বছর ধরে তিনি অনেকটা নীরবে কাজ করে যাচ্ছেন। আমাদের সমাজে তাঁর মতো সাংবাদিক পাওয়া কঠিন। আজকে সাংবাদিক কাজী আবুল মনসুরের হাতে লোকমান খান শেরওয়ানি পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত। তিনি কখনো পুরস্কার প্রাপ্তির আশায় সাংবাদিকতা করেন নি। সাংবাদিক কাজী আবুল মনসুরকে পুরস্কার দিতে পেরে চট্টগ্রাম একাডেমিও গৌরব বোধ করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে লোকমান খান শেরওয়ানি সাংবাদিকতা পুরস্কার প্রদানকালে তিনি এসব কথা বলেন। একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি, সাংবাদিক রাশেদ রউফ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ রীতা দত্ত, ড. মোহিত উল আলম, কবি নেছার আহমেদ, কবি অরুন শীল, চৌধুরী রওশন ইসলাম প্রমূখ।

লোকমান খান শেরওয়ানী পুরস্কার প্রাপ্তিতে নিজের অনূভুতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক কাজী আবুল মনসুর বলেন, এ পুরস্কার আমার সাংবাদিকতা জীবনের অন্যতম অর্জন। কখনও পুরস্কারের কথা চিন্তা করে সাংবাদিকতা করিনি। সততার সাথে দেশ ও জাতির কথা চিন্তা করে সাংবাদিকতা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, সাংবাদিকতার এ পুরস্কারের পেছনে পরিবারের ত্যাগ ভুলবার নয়। অনেক ঝুঁকি নিয়ে অনেক কিছু লিখতে হয়েছে। বাংলাদেশের মতো দেশে সতভাবে সাংবাদিকতা করা অনেক কঠিন। কাজী আবুল মনসুর চট্টগ্রাম একাডেমির প্রশংসা করে বলেন, একাডেমির এ পুরস্কার প্রবর্তন করায় চট্টগ্রামের সাংবাদিকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। তিনি চট্টগ্রাম একাডেমির সকল পরিচালককে ধন্যবাদ জানান।

পরে অতিথিবৃন্দ সম্মিলিতভাবে কাজী আবুল মনসুরের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ সম্মানি ও সার্টিফিকেট তুলে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

চট্টগ্রাম একাডেমির “লোকমান খান শেরওয়ানী” পুরস্কার পেয়েছেন বরেণ্য সাংবাদিক কাজী মনসুর

আপডেট সময় : 08:19:42 pm, Friday, 26 September 2025