Dhaka , Monday, 16 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার নেত্রকোনায় পুলিশ নিয়োগে অনিয়মের সুযোগ নেই, যোগ্যতার ভিত্তিতেই মিলবে চাকরি প্রকাশ্যে বিয়ের কার্ড, মুচকি হাসি অভিনেত্রীর আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তোলার সিদ্ধান্ত সরাইলে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজো নির্ঘুম সিডরে ক্ষতিগ্রস্ত মানুষেরা: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও নদীভাঙন আতঙ্ক প্রতিদিন পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত নবনির্বাচিত প্যানেলের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানালেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে সড়কের নামকরণের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ তিনটি মোটরসাইকেল জব্দ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রামুতে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছয় বছর ধরে বন্ধ সরকারি পানির পাম্প, বিশুদ্ধ পানির সংকটে এলাকাবাসী হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন ২২ নভেম্বর কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল, থাকছে ১৫টি বিশেষ জোন ও নানা আয়োজন ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, ৫৫ হাজার টাকা জরিমানা ১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৯৮৪২ জনের দ্রুত নিয়োগের দাবিতে শাহবাগে শিক্ষকদের প্রতিবাদ মধুপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই, দুই ছিনতাইকারী আটক রামুতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার অধিদপ্তর, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ৭ টি কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চায়ের দোকানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই কর্মমূল্যায়নে নেত্রকোণার সেরা ওসি কলমাকান্দার সোহেল রানা, ডিআইজির হাত থেকে পেলেন সম্মাননা এ্যাবের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ীভাবে বহিষ্কার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:07:47 am, Saturday, 28 December 2024
  • 189 বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে রবিউল হোসেন রুবেল -৩০- নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার -২৬ ডিসেম্বর- দিনগত রাত ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন যাবত সে লালানগর ৫নং ওয়ার্ডে তার শ্বশুর বাড়িতে থাকেন বলে জানা যায়। পেশায় সে একজন দিনমজুর এবং মাঝেমধ্যে সিএনজি অটোরিকশা চালায় বলে জানান স্বজনরা। এই ঘটনায় নিহতের স্ত্রী কাজলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিবাদী করে থানায় হত্যা মামলা দিয়েছেন।

মামলার এজহার ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহত রুবেল বিকেলের দিকে তার স্ত্রী’র বড় ভাইয়ের সিএনজি অটোরিক্সায় জ্বালানী গ্যাস নেয়ার উদ্দেশ্যে বের হয়। রাতে কাপ্তাই রাস্তারমাথা থেকে গ্যাস নিয়ে আসার পথে লালানগর বন্দেরাজাপাড়া এলাকায় এলে স্থানীয় কয়েকজন তাকে গতিরোধ করে। তার বিরুদ্ধে গত ২৫ ডিসেম্বর রাতে ধামাইরহাট বাজারে কামরুলের মোবাইলের দোকানে চুরি করে ২লক্ষ টাকা ও ৩টা মোবাইল নিয়ে আসে মর্মে অভিযোগ করেন। এসময় রুবেল ঘটনার ব্যাপারে অস্বীকার করলে তাকে লালানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপাড়া কুমারপাড়া এলাকায় নিয়ে যায় এবং ব্যাপক মারধর করেন। একপর্যায়ে দু’জনের নাম স্বীকার করলে তাদেরও ধরে এনে মারধর করে তারা। মারধরের একপর্যায়ে রুবেল নিস্তেজ হয়ে পড়লে তাকে ওই অবস্থায় রেখে চলে আসে।

এদিকে শুক্রবার ভোর ৭টার দিকে স্ত্রী কাজলী খবর পেয়ে ঘটনাস্থলে গেলে হাত-পা বাধা অবস্থায় রুবেলকে লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

নিহতের স্ত্রীর বড় ভাই জসিম বলেন- রুবেলকে আমি গ্যাস নিতে পাঠিয়েছিলাম। আসার পথে মরিয়মনগর ডিসি সড়কের শান্তিনিকেতন এলাকা থেকে কয়েকজন গাড়িতে ওঠে। তারা বন্দেরাজাপাড়া এলাকায় এলে গাড়িতে থাকা কয়েকজনসহ স্থানীয়রা মিলে এই ঘটনা ঘটিয়েছে। রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত দীর্ঘ সময় মারধরে তার মৃত্যু হয়েছে।”

তিনি জানান, নিহত রুবেলের প্রকৃত বাড়ি ফেরিঘাট- মা-বাবা নেই। ছোট থেকেই বনগ্রামে পালক সন্তান হিসেবে বড় হয়েছিলো। গত ৯ বছর আগে তার বোনকে বিয়ে করে সেখানেই থাকছেন। সংসারে ৬ বছরের ছেলে সন্তান রয়েছে তার।

এদিকে তার ব্যাপারে স্থানীয়রা জানান- মৃত মো. রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক চুরির অভিযোগ রয়েছে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান- তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তার স্ত্রী হত্যা মামলা দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের হত্যা মামলার পলাতক প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে গনপিটুনিতে এক যুবকের মৃত্যু।।

আপডেট সময় : 09:07:47 am, Saturday, 28 December 2024