Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গরম পানিতে ফুফাতো ভাইকে ঝলসে দিলেন মামাতে ভাই-বোন – মামলা নিচ্ছেনা পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:30:06 pm, Friday, 16 September 2022
  • 235 বার পড়া হয়েছে

গরম পানিতে ফুফাতো ভাইকে ঝলসে দিলেন মামাতে ভাই-বোন - মামলা নিচ্ছেনা পুলিশ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরম পানি ঢেলে এক শিশুকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামাতো ভাই-বোনের বিরুদ্ধে। ঘটনার একদিন পর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলসে যাওয়া শিশুর নাম নজরুল ইসলাম (১২) সে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়রি মো.ইউছুফ ওরফে হারুনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের শুটকি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শুটকি বেপারী বাড়ির হারুন ও সেলিমের পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একই বাড়ির সেলিমের ছেলে মিশু ও মেয়ে নুপুর গরম পানি মেরে ফুফাতো ভাই নজরুলকে ঝলসে দেয়। এতে তার ছেলের শরীরের গোপনাঙ্গসহ বেশকিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।

ভুক্তভোগী শিশুর পিতা মো.ইউছুফ ওরফে হারুন অভিযোগ করে বলেন, গতকাল ঘটনার পরপরই তার স্ত্রী আফরোজের নেছা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মামলা রেকর্ড করেনি। উল্টো এসআই সোহেল মাহমুদ আমাকে বলে,আমি শ্বশুর বাড়িতে থাকি আমার কোন কথা নেই। আমি যেন সবার সাথে মিলেমিশে থাকি। পুলিশ নানা তালবাহানা করে মামলা রুজু করছেনা।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গরম পানিতে ফুফাতো ভাইকে ঝলসে দিলেন মামাতে ভাই-বোন – মামলা নিচ্ছেনা পুলিশ

আপডেট সময় : 07:30:06 pm, Friday, 16 September 2022