Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ধানমণ্ডিতে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা, অভিযোগ যুবলীগ ক্যাডার তামজিদের বিরুদ্ধে শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ পানীয় ও মূল্য তালিকা না থাকায় শিকদার স্টোরকে জরিমানা রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড মির্জাপুরে জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মো:রিহাদ ইসলাম রিতু ও সাধারণ সম্পাদক মো:মাসুম সিকদার পাইকগাছায় নকল লেবেলে নিম্নমানের পণ্য! দুই প্রতিষ্ঠানে ৭০ হাজার জরিমানা পাইকগাছা পৌরসভার দারিদ্র্য নিরসন কমিটির ত্রৈমাসিক সভা পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্যানমার্কস মডেল: লালমনিরহাটে ডিপিএইচই ও ইউনিসেফের দিনব্যাপী জেলা সম্মেলন অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য: তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ,

কোটা সংস্কার আন্দোলনে ইবির প্রক্টরের একাত্মতা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:52:53 am, Saturday, 6 July 2024
  • 151 বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনে ইবির প্রক্টরের একাত্মতা।।

ইবি প্রতিনিধি।।

২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

শনিবার -৬ জুলাই- বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীদের পূর্বঘোষিত তৃতীয় দিনের কর্মসূচি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে এসে তিনি একাত্মতা পোষণ করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে বলেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরাও করতালির মাধ্যমে তাকে সাধুবাদ জানান। শিক্ষার্থীরা বলেন, প্রক্টর স্যার আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। যেহেতু আমাদের শিক্ষকরা আমাদের সাথে আছেন- আমাদের বিশ্ আমাদের দাবি বাস্তবায়ন হবে।

এ বিষয়ে প্রক্টর বলেন- এটা যেহেতেু শিক্ষার্থীদের চাকরির বিষয়- তারা যাতে চাকরিতে বেশি সুযোগ-সুবিধা পায় তাই তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আমাদের সময় আমি বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু কোটার কারণে দেখা গেল আমার চেয়ে কম নম্বর পেয়েও আমার বন্ধুরা ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তাই আমরাও চাই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হোক। তবে জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে যা যা করা যায় সেটাই করতে হবে।

পরে প্রক্টর চলে যাওয়ার পর শিক্ষার্থীরা সেখান থেকে পদযাত্রা বের করে। এটি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে। পরে ১২টার দিকে প্রধান ফটকের সামনে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এসময় মুষলধারে বৃষ্টি হলেও আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি। এদিকে অবরোধের প্রায় আধাঘন্টা পর সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা স্বাধীন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই- চাকরিতে কোটা- মানি না- মানবো না- মুক্তিযুদ্ধের বাংলায়- কোটার ঠাঁই নাই- সারা বাংলায় খবর দে- কোটা প্রথার কবর দে- কোটা পদ্ধতি নিপাত যাক- মেধাবীরা মুক্তি পাক- ১৮ সালের পরিপত্র- পুনর্বহাল করতে হবে- কোটা প্রথায় নিয়োগ পেলে- দুর্নীতি বাড়ে প্রশাসনে’সহ নানা স্লোগান দেন। এছাড়া শিক্ষার্থীদের ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটাপ্রথা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। সাংবিধানিকভাবে এটি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কোটাপ্রথার মাধ্যমে আমাদের অধিকারের উপর লাথি মারা হচ্ছে। এই আন্দোলন  আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা বাতিল নয়- সংস্কারের পক্ষে দাড়িয়েছি। আর কোনও হঠকারী সিদ্ধান্ত চাই না। যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে একটি সন্তোষজনক সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে গত ২ ও ৪ জুলাই কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধানমণ্ডিতে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা, অভিযোগ যুবলীগ ক্যাডার তামজিদের বিরুদ্ধে

কোটা সংস্কার আন্দোলনে ইবির প্রক্টরের একাত্মতা।।

আপডেট সময় : 09:52:53 am, Saturday, 6 July 2024