Dhaka , Tuesday, 31 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব পাঠাভ্যাস গড়ে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান মেয়রের। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঝালকাঠি গাবখান নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোর আলিফের মরদেহ উদ্ধার হঠাৎ করেই বাড়ছে হামের প্রাদুর্ভাব পাবনায়  হাসপাতালে ভর্তি ২৭ রোগীর বেশিরভাগই শিশু পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:26:20 pm, Thursday, 24 August 2023
  • 435 বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার।।

কেরানীগঞ্জ সংবাদদাতা

মোঃ ইমরান হোসেন ইমু।।

ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি (সাবেক মেম্বার) গোলজার হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার সূত্রাপুর একটি বাসা তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল)মো. শাহাব উদ্দিন কবির।
তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার সূত্রাপুর একটি বাসা থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) তত্ত্বাবধানে দক্ষিণ থানার ওসি শাহ জামান ও তদন্ত ওসি মাসুদুর রহমানের সহযোগিতায় পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির ভিত্তিতে রাজধানীর সূত্রাপুর (ডিএমপি) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার প্রধান আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গত ১০ ডিসেম্বর ২০১৩ তারিখ বিকালে কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যা পর মরদেহের পরিচয় গোপন করা জন্য গোলজারের নির্দেশে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। পরে ১২ ডিসেম্বর ২০১৩ সালে আতিক উল্লাহ চৌধুরীর ছেলে ফারুক চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
উক্ত ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত শেষে পুলিশ গুলজারসহ আটজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করে।
উক্ত অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২ ডিসেম্বর ২০২০ সালে আসামি গুলজার, তাজুল ইসলাম তানু, জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর খাঁ, আহসানুল কবির ইমন, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু, মো. আসিফ দের আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দন্ডিত করেন। ইতোপূর্বে অন্যান্য আসামিরা গ্রেফতার হলেও উক্ত মামলার প্রধান আসামি গোলজার, রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু, আত্মগোপনে ছিলেন।

তিনি জানান, সাবেক মেম্বার গোলজার হোসেন দীর্ঘ দিন পলাতক থাকলেও নিজে মোবাইল ফোন ব্যবহার করতেন না। মোবাইল ব্যবহার না করলে তিনি বাংলাদেশে আছেন এটা আমরা নিশ্চিত হই। তার ছেলে, মেয়ে স্ত্রীর চলাচল গতিপথ অনুসরণ করতে সোর্স ব্যবহার করি। কে কখন কোথায় যায় সেই গতিপথ অনুসরণ করি। পরে আমরা নিশ্চিত হই গোলজার হোসেন স্ত্রীকে নিয়ে সূত্রাপুর এলাকায় একটি বাসায় আছে। তার বাসায় তাকে ঘুমানো অবস্থায় গ্রেফতার করি। এ সময় তার সঙ্গে স্ত্রী কেউ পাই। উল্লেখ্য এ মামলায় এখনো দুই আসামি পলাতক আছে। তারা হলেন- মো. রফিকুল ইসলাম আমিন ওরফে টুন্ডা আমিন, শিহাব আহমেদ শিবু।

দন্ডপ্রাপ্ত বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী ছেলে বর্তমান কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক তার বাবার হত্যাকারী প্রধান আসামি সাবেক মেম্বার গোলজার হোসেন গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি কেরানীগঞ্জ সার্কেল ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবিরকে ধন্যবাদ জানান।
বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য সরকার প্রতি আহবান জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সরজিৎ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী ছেলে বর্তমান কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, এস আই নাজমুস সাকিব, হিরন কুমার বিশ্বাস।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার।।

আপডেট সময় : 03:26:20 pm, Thursday, 24 August 2023