Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

“কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 01:09:46 pm, Saturday, 2 May 2026
  • 22 বার পড়া হয়েছে

চঞ্চল,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”।

শুক্রবার (১ মে) জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত বিশাল র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। পাশপাশি তিনি লালমনিরহাটের উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক অবক্ষয় রোধে একাধিক যুগান্তকারী ঘোষণা প্রদান করেন।

শ্রমিকদের অধিকার আদায়ের এই দিনে বেকার যুবকদের জন্য আশার বাণী শুনিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে খুব শীঘ্রই ১,০০০ (এক হাজার) জনবল নিয়োগ করা হবে, যা স্থানীয় কর্মসংস্থানে বড় প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, “সরকার সরাসরি কারখানা করবে না, তবে আমাদের এলাকায় প্রচুর কাঁচামাল যেমন আলু ও ভুট্টা রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে এখানে শিল্প কারখানা গড়তে আমি ব্যক্তিগতভাবে বড় উদ্যোক্তাদের সাথে কথা বলেছি এবং তারা বিনিয়োগে সম্মত হয়েছেন।”

লালমনিরহাটের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, “রাস্তাঘাট, সরকারি ইমারত বা যে কোনো বড় স্থাপনা নির্মাণে আমাদের এলাকার রাজমিস্ত্রি, রঙমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানদের কাজ দিতে হবে।” তিনি অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কোনো ঠিকাদার আমাদের এলাকার যোগ্য দক্ষ শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগতদের দিয়ে কাজ করাতে চায়, তবে সাথে সাথে আমাকে জানাবেন। আমার এলাকার উন্নয়ন হবে আমার এলাকার মানুষের শ্রমে।”

উন্নয়নের পাশাপাশি সামাজিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, “আমরা ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করেছি। প্রতিটি ওয়ার্ড, উপজেলা ও পৌরসভায় কমিটি গঠন করা হয়েছে।” তিনি মাদকাসক্ত ও জুয়াড়িদের সতর্ক করে বলেন, “গোপনে তালিকা প্রস্তুত করা হয়েছে। যারা মাদক বা ক্যাসিনোর সাথে জড়িত, তারা দ্রুত এই পথ ছেড়ে দিন। তা না হলে সামাজিকভাবে বয়কটসহ কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।” তিনি ইমাম সাহেবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খুতবার সময় সমাজকে সচেতন করতে এই বিষয়গুলো তুলে ধরতে হবে।

সমাবেশে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলার আহ্বায়ক শিবেন্দ্রনাথ রায়, অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন এবং জেলা শ্রমিক দলের সভাপতি মো. ওমর ফারুক বাবলু ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ ও হাজারো শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

“কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 01:09:46 pm, Saturday, 2 May 2026