Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:11 pm, Wednesday, 25 March 2026
  • 33 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা। চব্বিশের ৫ আগস্টের পর সাংবাদিক নামধারী আওয়ামী লীগের আশীর্বাদপুষ্টরা গা ঢাকা দিলে জুলাই বিপ্লবের পক্ষের সাংবাদিকদের মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
কর্ণফুলী প্রেসক্লাবের অ্যাডহক কমিটি কার্যকর থাকাবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) ফ্যাসিবাদের লালিত চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক আবু তালেব ও শফিক আহমদ সাদেকির সহযোগিতায় অবৈধভাবে সাংবাদিক নামধারীরা প্রেসক্লাবের নামে ফ্যাসিস্টদের একটি প্ল্যাটফর্ম দাঁড় করান।
এতে সভাপতি করা হয় মোরশেদ নয়নকে, যিনি ভারতীয় আধিপত্যবিরোধী শহীদ ওসমান হাদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের ছাত্র-জনতা সেটির প্রতিবাদ করলে তিনি আইডিটি ডিঅ্যাক্টিভ করে দেন। এখনও তার ফেসবুক আইডি সচল হয়নি। এর ফলে দৈনিক পূর্বকোণ থেকে তার চাকরি যাওয়ার উপক্রম হলে তিনি ক্ষমা প্রার্থনা করে রেহাই পান।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর তার তিন ভাই, যারা নিষিদ্ধ সংগঠনের পদধারী নেতা, তাদের বাঁচাতে ভুঁইফোড় প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রশাসনে তদবির চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, যাকে কমিটির সেক্রেটারি করা হয়েছে সেই ওসমান হোসাইনকে জুলাইয়ের মামলা থেকে বাদ দিতে পাঁচলাইশ জোনের পুলিশের ডিসিকে প্রেসক্লাবের প্যাডে চিঠি দিয়েছেন মোরশেদ নয়ন।
মোরশেদ নয়নের তিন ভাইয়ের মধ্যে শাহেদুর রহমান শাহেদ কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় ‘শাহেদ’ নামে পরিচিত। তার আরেক ভাই কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুর রহমান মিলন। তিনি ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা করে সড়কের আইল্যান্ডে দাঁড়িয়ে স্লোগান দিয়ে ভাইরাল হন। তার আরেক ভাই কর্ণফুলী উপজেলা যুবলীগের সদস্য জাহেদুর রহমান। তিনি সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে সিডিএ’র জমি অবৈধভাবে দখল করে দোকানঘর তুলে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
মোরশেদ নয়নের শ্বশুর নুরুল আলম মেম্বার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। একটি হত্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। তার মামা শ্বশুর ইঞ্জিনিয়ার ইসলাম চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী শ্রমিক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ছিলেন।
একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকলেও মূলত আড়ালে থেকে তাদের বাঁচানোর জন্য সাংবাদিকতাকে বেছে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আমলে সাবেক পলাতক চেয়ারম্যান ফারুক চৌধুরীর আস্থাভাজন হিসেবে একক ক্ষমতাবলে কর্ণফুলী প্রেসক্লাব নামে একটি ভুঁইফোড় সংগঠনের সভাপতি ঘোষণা করা হয় মোরশেদ নয়নকে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর তার তিন ভাই ও আত্মীয়-স্বজনকে বাঁচাতে ভুঁইফোড় প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রশাসনে তদবির চালিয়ে যাচ্ছেন।
কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান হোসাইনকে অবৈধ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করা হয়। তিনি ফ্যাসিস্ট আমলে কর্ণফুলী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা করে আলোচনায় আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি এই ওসমান হোসাইন। মামলা থেকে বাঁচতে ও ফ্যাসিস্টদের আড়ালে থেকে সহযোগিতা করতে সাংবাদিকতাকে বেছে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এই ভুঁইফোড় প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরুমছড়া ইউনিয়নের নেতা অভ্র মোরশেদ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এছাড়াও বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মো. মহিউদ্দিন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সগীর মাহমুদসহ একাধিক নেতাকর্মী এই অবৈধ প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। আরও আছেন স্বঘোষিত সাংবাদিক ‘আন্ডার ম্যাট্রিক’ মোহাম্মদ বেলায়েত হোসেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ওসমান বলেন, চিহ্নিত ফ্যাসিস্টরা প্রেসক্লাবের আড়ালে সংগঠিত হচ্ছে। এই ফ্যাসিস্টদের কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে আনোয়ারা-কর্ণফুলীর সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, আমার এলাকায় তথাকথিত ও ফ্যাসিস্ট সাংবাদিকদের বয়কট করা হবে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা

আপডেট সময় : 12:59:11 pm, Wednesday, 25 March 2026