Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত। রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক করেছে বিজিবি শিকলে বাঁধা গণমাধ্যমের দিবস পালন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না:- ডা. শাহাদাত হোসেন গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল:- চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র বিবৃতি “গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়” :- মেয়র শাহাদাত চট্টগ্রামে ভয়ংকর অস্ত্র সিন্ডিকেটের জাল উন্মোচন, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন। কাউখালীতে ফেরি ঘাটের ভাঙ্গন রোধের কাজ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর এমপি নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা

কক্সবাজার বিকেএসপি পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:19 pm, Saturday, 4 April 2026
  • 21 বার পড়া হয়েছে

নুর মোহাম্মাদ:

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কক্সবাজারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শনকালে তিনি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন প্রশিক্ষণ মাঠ, আবাসিক ভবন, জিমনেসিয়াম ও অন্যান্য ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেন। এ সময় খেলোয়াড়রা আবাসন ব্যবস্থা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তাদের দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বিকেএসপির মতো প্রতিষ্ঠানগুলো থেকেই ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হয়, তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পরিদর্শনকালে তিনি খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। পরে প্রতিমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে স্মারক ছবি তোলেন। এ সময় বিকেএসপির কর্মকর্তা, কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন এবং বিকেএসপির চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে খেলোয়াড়দের সমস্যা সমাধান এবং কক্সবাজার বিকেএসপির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে কক্সবাজার বিকেএসপির বিভিন্ন সমস্যা সমাধান এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে নতুন গতি আসবে।

খেলোয়াড়রাও প্রতিমন্ত্রীর এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজার বিকেএসপি পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট সময় : 04:05:19 pm, Saturday, 4 April 2026