Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করেছে পুলিশ সরাইলে ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা হিলিতে উদ্ভাবনী চিন্তায় মুখর দিনব্যাপী বিজ্ঞান মেলা বিজিবির অভিযানে রামুর খুনিয়াপালং থেকে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার কেঁচো সারে বদলে গেলো জীবন: লোহাগড়ার চুনতির কাইছারের সফলতার গল্প! প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

এক বৃদ্ধার কলাকাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:16:11 pm, Wednesday, 7 December 2022
  • 211 বার পড়া হয়েছে

এক বৃদ্ধার কলাকাটা লাশ উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসের দুই ইউনিয়নে দুই লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।জানা যায়,তিতাসে নিজের বাড়িতে ৭৫ বছরের এক বৃদ্ধা জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামে।নিহত বৃদ্ধা মিনরা বেগম শোলাকান্দি গ্রামের তারা মিয়া ব্যাপারীর স্ত্রী।বৃদ্ধাকে জবাই করে হত্যার খবর শুনে জেলা পিবিআই, সিআইডি টিম ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন এবং রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অপর দিকে তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে মাছের প্রজেক্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।পরিবারের অভিযোগ পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদের সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।গত মঙ্গলবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত জহিরুল ইসলাম (জহির) ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ সমর্থিত সাবেক মেম্বার সাইফুল এবং সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকদের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একটি মাছের প্রজেক্টটে মাছ ধরতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাধা দেয় জহির।এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ পৌছে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে। এমন সময় সাইফুল মেম্বারসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদের সামনে থেকে যুবলীগ নেতা জহিরকে তুলে নিয়ে বাড়ীর গেইট তালা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে চলে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের এসআই মো. মাহমুদুর রহমানসহ উভয়পক্ষের অন্তত ৬/৭জন আহত হন।
জহিরকে আহতাবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে দেখা গেছে।দু’টি হত্যাকান্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

এক বৃদ্ধার কলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : 06:16:11 pm, Wednesday, 7 December 2022