Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

  • Reporter Name
  • আপডেট সময় : 05:25:41 pm, Monday, 8 September 2025
  • 73 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের তিনটি কাঁচা রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এ রাস্তাগুলোতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং শাখা দুটি কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় দত্তবাড়ির মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম,  সমাজসেবক আকবর হোসেন জাবেদ, বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ’সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী পৌরসভা  প্রতিষ্ঠার একশ ঊনচল্লিশ বছর শেষ হয়েছে। গত ৫০ বছর ধরে আয়ুবপুর ও সাহাপুর কাঁচা রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চলাচল করছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়ে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ও রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে ওঠে কষ্টকর।

দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষকে এখনো কাঁচা রাস্তায় কাদামাটি আর পানির মধ্যে চলাচল করতে হয়। এটা লজ্জাজনক। এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের নানা সময় র্দুঘটনার কবলে পড়তে হয়। ভারি যানবাহন এলাকায় প্রবেশ করতে পারে না, এতে এলাকার মানুষের জীবন-মান এখনো অবহেলিত। দ্রুত রাস্তাগুলো নির্মানের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমে, বাস্তবে কাজ নেই। জনগণের করের টাকায় উন্নয়ন হলেও আমরা বঞ্চিত। বিগত বছরগুলোতে আমাদের মৌলিক অধিকার এই রাস্তাগুলো নির্মাণে কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের এই এলাকার মানুষের জীবন-মান উয়ন্ননের কথা বিবেচনায় রেখে দ্রুত আয়ুবপুর ও সাহাপুর মূল রাস্তা’সহ শাখা দুটি রাস্তা যেন নির্মাণের ব্যবস্তা করা হয়, আমরা প্রশাসনের কাছে এই দাবিই জানাচ্ছি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা বলেন, অবিলম্বে তিনটি রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

আপডেট সময় : 05:25:41 pm, Monday, 8 September 2025