Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ -ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:38:20 pm, Sunday, 23 March 2025
  • 121 বার পড়া হয়েছে

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ -ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,
ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সাথে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত।

আজ (শনিবার) বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সংস্কৃতি হল একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি আরো বলেন, আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোন জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি। তিনি সংস্কৃতি, মূল্যবোধ ও লালিত উত্তরাধিকারের সাথে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্ব আরোপ করে ড. খালিদ বলেন, এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না।আমাদেরকে এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠান আয়োজনের জন্য এটিএন নিউজকে ধন্যবাদ জানান। তিনি এঅনুষ্ঠান নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার জন্য পৃষ্ঠপোষকদেরকে অনুরোধ করেন।

এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়। এটিএন নিউজ ২য়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন সম্পন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 12:38:20 pm, Sunday, 23 March 2025