Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক

আমরা যদি ফ্যাসিষ্টদের নির্মমতার কথা ভুলে যাই, সামনে কঠিন দিন অপেক্ষা করছে সাবেক এমপি সহিদুজ্জামান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:36:58 pm, Wednesday, 19 March 2025
  • 95 বার পড়া হয়েছে

আমরা যদি ফ্যাসিষ্টদের নির্মমতার কথা ভুলে যাই, সামনে কঠিন দিন অপেক্ষা করছে সাবেক এমপি সহিদুজ্জামান

নুর মোহাম্মদ, কক্সবাজার 
 
কক্সবাজার-০৩ -সদর-রামু-ঈদগাঁও- আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আমরা এখন ফ্যাসিষ্টদের কথা ভুলে যাচ্ছি। আমরা এখন তাদের কথা বলি না। তারা আমাদের সাথে কী রকম নির্মমতা দেখিয়েছে, তা আমাদের মনে নেই। আমরা কেবল নিজেরা নিজেদেরই পেছনে লেগে আছি। 
তিনি বলেন, আমরা যদি ফ্যাসিষ্ট সরকারের কথা ভুলে যাই, আমাদের আগামিদিনের সাফল্য বাধাগ্রস্থ হবে। আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলবো। যে কোন কাজে সাফল্য পেতে আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আমরা যদি নীতিহীন হয়ে পড়ি, দখলবাজি, চাঁদাবাজি করতে থাকি, কিভাবে আল্লাহর সাহায্য পাবো! 
তাঁর মতে, আমাদের শপথ নিতে হবে আওয়ামী ফ্যাসিষ্টদের সাথে আঁতাত করে কোন কিছু করবো না।  
তিনি মঙ্গলবার -১৮ মার্চ- বিকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতারুল আলম চৌধুরী। 
রশিদনগরে রত্নগর্ভা রিজিয়া আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে নির্দেশনার মাধ্যমে দলকে সুসংগঠিত ও সুশৃংখল হিসেবে পরিচালনা করছেন। তিনি বারবার নির্দেশনা দিচ্ছেন, দলের কোন নেতা-কর্মী যেন দখলবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সাথে জড়িয়ে না পড়েন। অথচ আমাদের তৃণমূলের কতিপয় নেতৃত্ব তাই করে চলেছেন। 
তিনি নেতা-কর্মীদের হুঁশিয়ার করে বলেন, আমাদের জন্য সামনে কঠিন সময় আসছে, যদি না আমরা নিজেদের পরিশুদ্ধ করতে না পারি।  
স্থানীয় সিরাজুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, রামু উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক, রামু বিএনপির আকতার কামাল আজাদ, পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ, ঈদগাঁও উপজেলা বিএনপির জানে আলম, যুবদল নেতা রোকনুজ্জামান চৌধুরী ও রামু উপজেলা বিএনপি নেতা ডা. মাহমুদুল হক জনি। 
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান আজিজ, মাষ্টার আবু বকর ছিদ্দিক, ওমর ফারুক লিটন, আবুল কাউছাইন চৌধুরী, সাংবাদিক শেফায়েল উদ্দিন, হারুন অর রশিদ প্রমূখ। 
এই মতবিনিময় সভা শেষে দেড় হাজার মানুষের জন্য ইফতারের আয়েঅজন করা হয়। বিএনপি নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ এই ইফতার মাহফিলে যোগ দেন। 
ইতোপূর্বে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম রাজারকুল হাফেজ পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সাথে সাক্ষাত করেন। তিনি ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার

আমরা যদি ফ্যাসিষ্টদের নির্মমতার কথা ভুলে যাই, সামনে কঠিন দিন অপেক্ষা করছে সাবেক এমপি সহিদুজ্জামান

আপডেট সময় : 12:36:58 pm, Wednesday, 19 March 2025