Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:57 pm, Tuesday, 8 March 2022
  • 248 বার পড়া হয়েছে

বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

বরিশালের বাজারে কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। খুচরা বাজারে চলতি সপ্তাহে আরেক দফা বাড়লো খোলা সয়াবিন, মসুরডাল এবং সরু, মোটা ও মাঝারিসহ প্রায় সব ধরনের চালের দাম।এদিকে পাইকারি ও খুচরা বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। বেশ কিছুদিন ধরে বাজারজাতকারী কোম্পানিগুলো চাহিদামতো সরবরাহ না করায় সয়াবিন তেলের এ সংকট কাটছে না বলে পাইকারি ও খুচরা বিক্রেতারা দাবি করছেন।
শনিবার (০৮ মার্চ) বিভিন্ন সবজি বাজার ঘুরে দেখা যায়, দাম আগের মতোই চড়া। মানভেদে প্রতি কেজি বেগুন ৫০ টাকা, টমেটো ৩৫ টাকা, ধনেপাতা ৬০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, চাল কুমড়া ৩০ টাকা, চিচিঙা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।এছাড়া প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা, ফুল কপি ৪০-৫০ টাকা এবং বিভিন্ন ধরনের শাকের আঁটি ৩০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় আলু, আদা, পেঁয়াজ, রসুন, আটা-ময়দা ও চিনির দামে কোনো হেরফের নেই। খুচরা বাজারে এখন প্রতি কেজি আলু ১৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, দেশি আদা ৭০ টাকা, চায়না আদা ১২০ টাকা, দেশি রসুন ৬০ টাকা, চায়না রসুন ১২০ টাকা, খোলা চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮৫ টাকা ও প্যাকেট আটা ৪৫ টাকা এবং প্যাকেট ময়দা ৫৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।ছোট দানার মসুর ডালের দাম না বাড়লেও বড় দানার মসুর ডাল কেজি প্রতি ৫ টাকা বেড়েছে। ছোট দানার মসুর ডাল ১২০ ও বড় দানার মসুর ডাল কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে এক সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। খুচরা বাজারে খোলা সয়াবিন ১৯০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৬৮ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে সরু, মোটা ও মাঝারিসহ প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। সরু মিনিকেট চাল মানভেদে ৬২-৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। বিআর-২৮ চাল ৫২-৫৫ টাকায় এবং নাজিরশাইল ৭০-৭৮ এবং বিক্রি হতে দেখা গেছে।
এদিকে বাজারে ফার্মের মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগির কেজি ২৭০, ব্রয়লার মুরগি ১৬০ এবং লেয়ার ২৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের দাম প্রতি হালি ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬০০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়।বাজারে আগের মতোই মাছের দাম চড়া। আকারভেদে চাষের শিং মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা, রুই ৩০০-৩৫০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০-২০০ টাকা, কাতল ৪০০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৫০ টাকা, সাগরের ঢেলা ৩৪০-৩৬০ টাকা, আকারভেদে আইড় ৯০০ থেকে ১ হাজার ১০০ টাকা, দেশি শিং ৯৫০-১০০০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।নগরীর চৌমাথা বাজারে কেনাকাটা করতে আসা মো: আলী হোসেন জানান, বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগেছে। চাল, তেল, ডালসহ নিত্যপণ্যের ম‚ল্য দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। সংসারের খরচ চালানোর ক‚লকিনারা খুঁজে পাচ্ছেন না।
নগরীর বাংলা বাজারের এক মুদি ব্যাবসায়ী বলেন, পাইকারি পর্যায়েই চাল ও ছোট দানার মসুর ডালের দাম বেড়ে গেছে। এ কারণে খুচরা পর্যায়ে এসব পণ্যের দামও বেড়েছে। খোলা সয়াবিন তেলের দামও ঊধর্বমুখী। এছাড়া খুচরা বাজারে এখনো সয়াবিন তেলের সংকট রয়েছে। বেশ কিছুদিন ধরে বাজারজাতকারী কোম্পানিগুলো চাহিদামতো সরবরাহ করছে না। অনেক অনুরোধের পর দুই-এক কার্টন তেল পাওয়া যাচ্ছে। তার সঙ্গে অন্য পণ্যও বিক্রি করতে দিচ্ছেন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। সে সব পণ্য বিক্রি হচ্ছে না। দোকানে পড়ে আছে।

মনির হোসেন
বরিশাল ব্যুরো
০১৭১২-৬২৫৪৫০

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি

আপডেট সময় : 07:57:57 pm, Tuesday, 8 March 2022