Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:58:18 pm, Thursday, 5 November 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি),

খাগড়াছড়ির দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া (রা.) বালিকা মাদ্রাসা ও এতিমখানার গৌরবময় ১০ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ পরামর্শ সভায় আগামী ২৩ নভেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হিফজ সম্পন্নকারী হাফেজা ছাত্রীদের সনদ বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে পুনর্মিলনী, স্মৃতিচারণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষিকাদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্নকারী ছাত্রীদের বিশেষ সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হবে।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার ১০ বছরের পথচলায় যাঁরা শ্রম, মেধা, অর্থ, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান স্মরণ করা হবে অনুষ্ঠানে। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হবে।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সভার সিদ্ধান্তক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি বিশেষ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালা উপজেলার ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্রীসহ সর্বস্তরের মানুষের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকাদের অংশগ্রহণে এই পুনর্মিলনী অতীতের স্মৃতি ও সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের এক দশকের অর্জন ও দ্বীনি শিক্ষার অগ্রযাত্রা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

দীঘিনালা উপজেলার ৪ নম্বর টাওয়ারটিলা, মেরুং এলাকায় অবস্থিত দারুল উলুম সাহিদা সুমাইয়া (রা.) বালিকা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ আয়োজনে সবার উপস্থিতি, সহযোগিতা ও দোয়া কামনা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা

দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা

আপডেট সময় : 05:58:18 pm, Thursday, 5 November 2026