Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা: ঘাতক স্ত্রী আটক গণসচেতনতা ও সমন্বিত উদ্যোগেই জলাবদ্ধতামুক্ত হবে চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত হোসেন সীতাকুন্ডে র‍্যাব-৭ চট্টগ্রাম, জেলা ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের অভিযান, ৫ লক্ষ ৭৮ হাজার ৬ শত কেজি চাল জব্দ গ্রেফতার ০১ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর চকবাজারে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র শাহাদাত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখী নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহারের লক্ষ্যমাত্রা নিয়ে লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় শ্রীপুরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো রূপগঞ্জে শিক্ষিকার উপরে হামলার ঘটনায় মা- ছেলে গ্রেফতার নোয়াখালীতে পিকআপের ধাক্কায় বাস সুপারভাইজারের মৃত্যু সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর নতুন মামলায় গ্রেফতার হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

গাজীপুরে সাফারি পার্কে ১১ জেব্রা হত্যার অভিযোগ –  এমপি ইকবাল হোসেন সবুজ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:47 am, Tuesday, 1 February 2022
  • 429 বার পড়া হয়েছে

গাজীপুরে সাফারি পার্কে ১১ জেব্রা হত্যার অভিযোগ -  এমপি ইকবাল হোসেন সবুজ

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই চলতি মাসে একটি বাঘ ও ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে এসে তদন্ত কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এমন দাবি করেন।

সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন,
প্রাণীগুলোর মৃত্যুতে কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে, পার্কে দায়িত্বশীল, কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের মধ্যে মতবিরোধ থাকায় দায়িত্বশীল ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে। চলতি মাসে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে যা গোপন রাখা হয়েছে। এটা কেউ জানে না। এত মূল্যবান প্রাণী মারা যাচ্ছে পার্ক কর্তৃপক্ষ তা গোপন করে যাচ্ছে।
পার্কের হাতিদের জন্য বরাদ্দ করা খাবার সীমানা প্রাচীরের ভেতর থেকে পাচার হয়ে যায়। অবহেলাকারীদের দায়িত্বে রেখে তদন্ত কাজ সঠিক হবে না বলে মত প্রকাশ করেন তিনি।

এছাড়াও রবিবার সাফারি পার্ক পরিদর্শন করে জেব্রার মৃত্যুর কারণ উদঘাটনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দুপুরে পার্কে প্রবেশ করে তদন্ত কাজ শুরু করেন।

তদন্ত কমিটির আহ্বায়ক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বলেন, জেব্রার মৃত্যুরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাহিরের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখানে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠানো হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার খামার মালিকের সাথে কথা বলেছেন তারা। রোগের বিস্তারিত লক্ষণ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ইমেইলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি কাজ করছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত মিলিয়েই রিপোর্ট পেশ করা হবে। তবে এ বিষয়েই এখনও কিছু বলা যাচ্ছে না।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির বলেন, হঠাৎ অসুস্থ হয়ে চলতি মাসেই একটি বাঘ মারা যায়। পরে ধারাবাহিক ভাবে জেব্রাগুলো মারা যায়। জেব্রার মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে ইতিপূর্বে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ২৫ ও ২৯ জানুয়ারি সাফারি পার্কে সভায় মিলিত হয়। ২৫ জানুয়ারি বিশেষজ্ঞ টিমের প্রদত্ত ১০ দফা সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। এখানে কারো কোন অবহেলা বা গাফিলতি নেই।

উল্লেখ্য, চলতি মাসে ধারাবাহিক ভাবে প্রথম অবস্থায় ৯টি জেব্রার মৃত্যুর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৪টি মারামারি ও ৫টি ব্যাকটেরিয়া আক্রমণে মারা যাওয়ার কথা বলেছিল। পরে শনিবার সকাল ও রাতে আরো দুটি জেব্রা মারা যায়। বর্তমানে পার্কে জেব্রার সংখ্যা ১৮টিতে দাঁড়ালো। বর্তমানে পার্কে বাঘের সংখ্যা ১০টি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সাফারি পার্কে ১১ জেব্রা হত্যার অভিযোগ –  এমপি ইকবাল হোসেন সবুজ

আপডেট সময় : 01:04:47 am, Tuesday, 1 February 2022