Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি!

  • Reporter Name
  • আপডেট সময় : 09:33:46 pm, Saturday, 11 July 2026
  • 149 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি গ্রামাঞ্চলে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করছে এবং গাছের পরিচর্যা থেকে ফলন পর্যন্ত ২০ বছর ধরে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে এর বিনিময়ে তারা গাছের মালিকানা নয়, বরং গাছ যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, সেই কার্বন ক্রেডিটের মালিকানা নিজেদের কাছে রাখছে।

প্রতিষ্ঠানটির এজিএম মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন ২০৩০ সালের মধ্যে সারাদেশে ৬ কোটি গাছ রোপণের লক্ষ্যে ‘সোশ্যাল ফরেস্ট্রি’ বা জলবায়ুবান্ধব বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় চলমান।

তিনি বলেন, গ্রামের যেসব বাড়ির আশপাশে পতিত বা অনাবাদি জমি রয়েছে, সেসব জায়গায় দেশীয় ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি গাছ রোপণ, পরিচর্যা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী জমির মালিকদের সঙ্গে ২০ বছরের একটি চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে গাছ কাটা যাবে না। গাছের মালিকানা ও ফলের অধিকার সম্পূর্ণভাবে জমির মালিকের কাছেই থাকবে। তবে গাছ যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, সেই কার্বন ক্রেডিটের মালিকানা থাকবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের।

মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, “আমরা গাছের মালিকানা নিচ্ছি না। আমাদের দেওয়া কারিগরি সহায়তার বিনিময়ে শুধুমাত্র গাছের কার্বন শোষণের অধিকার বা কার্বন ক্রেডিটের মালিকানা বন্ধু ফাউন্ডেশনের থাকবে।”

এদিকে, উপকূলীয় অঞ্চলে বৃহৎ পরিসরে ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি জানান, বন অধিদপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বরগুনা, পিরোজপুর ও ভোলা জেলার তিনটি উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ বন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) শুরু হয়েছে এবং তিন জেলার ১৮টি চরকে বনায়নের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের অক্টোবর থেকে উপকূলীয় বনায়নের কাজ শুরু হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি!

আপডেট সময় : 09:33:46 pm, Saturday, 11 July 2026