Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় : 02:33:39 pm, Saturday, 17 January 2026
  • 78 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর ন্যায়বিচারের লড়াইয়ে বিএনপি পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও বিএনপিকে দমন করা সম্ভব নয় এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। কোনো পরিবারে একজন নির্যাতনের শিকার হলে, অন্যজন রাজপথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। আন্দোলনের পথ থেকে সরে না গিয়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে।
তিনি আরও বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গোপন বা নীরব অবস্থান নেয়নি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে যারা নানা অজুহাতে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এবার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হলে, তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের কিছু বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনা এখনই বিস্তারিতভাবে তুলে ধরা যাচ্ছে না জানিয়ে তারেক রহমান বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশনের কিছু অবস্থান জনমনে প্রশ্ন তৈরি করেছে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে চায়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, কৌশলগতভাবে একটি রাজনৈতিক পক্ষ নির্বাচন থেকে সরে যাওয়ার পরিবেশ তৈরি করতে চাইছে, কিন্তু বিএনপি সে সুযোগ দেবে না। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে সমতা নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা কোনো দুর্বলতা নয়। যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না—দেশে গণতন্ত্র ফিরবেই।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুম ও খুনের শিকার ব্যক্তিদের স্বজনরা অংশ নেন। কান্নাভেজা কণ্ঠে তারা জানান, বাসা, কর্মস্থল কিংবা রাস্তাঘাট থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। অনেক পরিবার আজও জানে না—তাদের স্বজনরা বেঁচে আছেন নাকি কোথায় কী পরিণতি হয়েছে। সভা থেকে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার বিএনপির: তারেক রহমান

আপডেট সময় : 02:33:39 pm, Saturday, 17 January 2026