Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সরকারি অর্থে কর্মশালা, প্রচারে ব্যর্থতা— কিশোরগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের মুখে আয়োজকরা!

  • Reporter Name
  • আপডেট সময় : 06:32:41 pm, Thursday, 9 October 2025
  • 611 বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,

ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা তথ্য অফিসের আয়োজনে কিশোরগঞ্জে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শমূলক কর্মশালা (Consultation Workshop) ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রশ্ন ও ক্ষোভ। সরকারি অর্থে অনুষ্ঠিত হলেও প্রচার ও অংশগ্রহণে ঘাটতি, এবং নির্বাচিত কিছু সাংবাদিককে আমন্ত্রণের অভিযোগে সরব স্থানীয় সাংবাদিক সমাজ।

গত ৭ অক্টোবর (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান (যুগ্মসচিব)। কর্মশালায় শিশুর টিকাদান কর্মসূচির সাফল্য তুলে ধরা হলেও উপস্থিত সাংবাদিক ও অংশগ্রহণকারীরা অভিযোগ করেন— “এমন কর্মশালাগুলো এখন প্রায় রুটিনধর্মী হয়ে গেছে, মাঠপর্যায়ে এর কোনো বাস্তব প্রভাব দেখা যায় না।”

“তথ্য নয়, ফরমালিটি”— সাংবাদিকদের ক্ষোভ

একাধিক স্থানীয় সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন,

“প্রচার বাড়ানোর নামে সরকারি টাকায় অনুষ্ঠান হয়, কিন্তু মাঠে সেবা ও সচেতনতার কোনো উন্নতি হয় না। স্বাস্থ্যকেন্দ্রে এখনো টিকা সংকট, জনসচেতনতা কম— অথচ কাগজে কলমে সফলতা দেখানো হয়।”

আরেকজন সাংবাদিক বলেন,

“একই চক্রের কয়েকজনকে ডেকে কর্মশালার ছবি তোলা হয়, বাকিদের বাদ দেওয়া হয়। এতে স্বচ্ছতা তো দূরের কথা, প্রকৃত তথ্যও জনগণের কাছে পৌঁছায় না।”

“উপকারভোগী কারা?” — উঠছে প্রশ্ন

স্থানীয় পর্যায়ে এখন প্রশ্ন উঠেছে— সরকারি অর্থে আয়োজিত এসব কর্মসূচির আসল উপকারভোগী কারা?
বিশ্লেষকরা বলছেন, উন্নয়নমূলক প্রচারণা কার্যকর করতে হলে শুধু সেমিনার নয়, মাঠপর্যায়ের নজরদারি ও জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি। জনগণের জীবনে পরিবর্তন আনতে পারে এমন উদ্যোগই সময়ের দাবি।

জেলা তথ্য অফিসের ব্যাখ্যা

এ বিষয়ে জেলা তথ্য অফিসার মো. সাইফুল আলম বলেন,

“আমাদের উদ্দেশ্য ছিল প্রচার ও সচেতনতা বাড়ানো। জেলা প্রশাসকের দেওয়া তালিকা অনুযায়ী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রচার আশানুরূপ হয়নি— এটা স্বীকার করছি। ভবিষ্যতে যারা বাদ পড়েছেন, তাদেরও যুক্ত করা হবে।”

তবে, বিষয়টি নিয়ে মন্তব্য জানতে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

সরকারি অর্থে কর্মশালা, প্রচারে ব্যর্থতা— কিশোরগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের মুখে আয়োজকরা!

আপডেট সময় : 06:32:41 pm, Thursday, 9 October 2025