Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

বিএনপি নেতার ষড়যন্ত্রে মামলার শিকার প্রবাসী নারী

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:16 pm, Wednesday, 17 September 2025
  • 190 বার পড়া হয়েছে

সোহানুর রহমান বাপ্পি , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রবাস ফেরত পপি আক্তার (৩৫) নামে এক প্রবাসী নারী প্রতারণরার শিকার হয়েছেন প্রতিবেশী বাদলের কাছে। এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা বিএনপি নেতা কামাল উদ্দিন ওরফে ভিপি কামালের কাছে গেলে তিনি বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দিয়ে দেড় লাখ টাকা দাবি করেন। চাহিদামতো টাকা দিতে অস্বীকৃতি জানালে কামাল বাদলের সাথে যোগসাজশ করে পপিসহ তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায়।

ভুক্তভোগী পপি আক্তার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মনিরাকান্দা গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের মৃত সফির উদ্দিনের সন্তান। ১৪ বছর আগে বাবাকে হারানো ৫ ভাই বোনের মধ্যে সবার বড় পপি আক্তার পরিবারের হাল ধরতে ৭ বছর আগে গার্মেন্টস কর্মী হিসেবে বাহরাইনে পারি জমান।

ভুক্তভোগী পপি আক্তার বলেন, প্রবাসে থাকাকালীন পরিবারের অভিভাবক হিসেবে প্রতিবেশী চাচা বাদল মিয়ার কাছে উপার্জিত অর্থ ব্যাংক ও বিকাশের মাধ্যমে প্রায় ১১ লাখ টাকা পাঠাই। বাহরাইনে অবস্থানকালে আরেক প্রবাসী ফরিদপুর জেলার মোশারফ শেখের সাথে পরিচয় ও বিয়ে হয়। স্বামীসহ দেশে আসার পর বাদল মিয়ার কাছে টাকা চাইলে ১১ লাখ টাকা পরিবর্তে ৫ লাখ ৪৬ হাজার টাকা ফেরত দেয়। বাকি টাকা চাওয়ায় বাদল মিয়া ও তার লোকজন আমাকে বেধড়ক মারপিট করে। এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা কামাল উদ্দিন ওরফে ভিপি কামালের কাছে গেলে তিনি বিষয়টি সমাধান করে দেয়ার আশ্বাস দেন।

ভিপি কামালের বিরুদ্ধে পপি আক্তার অভিযোগ করে বলেন, ভিপি কামাল মামলা এফ আই আর (নথিভুক্ত) করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও বাকি টাকা আদায় করার জন্য দেড় লাখ টাকা চায়। মামলা নথিভুক্ত করার জন্য ২৫ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা দেয়। দেড় লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ বাদল মিয়ার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ভিপি কামাল বাদলকে দিয়ে আমার ও আমার স্বামীর বিরুদ্ধে মামলা করান।

পপি আরও বলেন, এই  মামলায় একমাস জেল কাটার পর জামিনে বের হলে পুনরায় টাকা চাইতে গেলে হত্যা ও গুম করার হুমকি দেয় কামাল ও বাদলের লোকজন। বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দেশবাসী ও সরকারের কাছে বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে কামাল উদ্দিন ওরফে ভিপি কামাল বলেন, এই বিষয়ে যে অভিযোগ আনা হয়েছে তা উদ্দেশ্য প্রনোদিত। বিষয়টি তিনি জানলেও টাকা পয়সা ও মামলার ব্যাপারে তার জানা নেই। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি’র সহ সভাপতি অ্যডেভোকেট জালাল উদ্দিনের মুহুরি (সহকারি) বোরহান উদ্দিন বিষয়টি দেখছেন। বোরহান উদ্দিন আমাকে সহায়তা করার জন্য ফোন করার পর না করে দিয়েছেন। ১৫ হাজার টাকা বোরহান উদ্দিন নিয়েছে। কাজ না হওয়ায় পরে টাকা ফেরত দিয়েছেন। এখন রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ জালাল উদ্দিন ও তার লোকজন বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

অভিযুক্ত বাদল মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিদেশ থেকে পপি আক্তার ৫ লাখ ৪৬ হাজার টাকা আমার কাছে পাঠিয়েছে। তার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়েছে। এখন মিথ্যা অভিযোগ দিয়ে আমার নামে ষড়যন্ত্র শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

বিএনপি নেতার ষড়যন্ত্রে মামলার শিকার প্রবাসী নারী

আপডেট সময় : 07:26:16 pm, Wednesday, 17 September 2025