Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে,দল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:09 pm, Thursday, 11 September 2025
  • 120 বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।
১১ সেপ্টেম্বর(বৃহস্পতিবার ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কাদের বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনের কারণে একাধিকবার কারাভোগ করেছেন, ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনী ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।
আব্দুল কাদের অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর দুপুরে চকবাজার থানার একসেস রোডস্থ কালাম কলোনীতে তাঁর বাসায় ঢুকে ১০–১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর সহযোদ্ধা আকাশ, ফয়সাল ও রমজান আলী তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও এলোপাতাড়ি মারধর করে। হামলায় আকাশের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি এলাকায় দাপট দেখাচ্ছে, আধিপত্য বিস্তারের চেষ্টা করছে আওয়ামী পলাতক বাহিনীর সন্ত্রাসীদের পূর্ণ বাসনের মাধ্যমে।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্যনিযুক্ত সদস্যসচিব মিজান ও যুবদল নামধারী রায়হান এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে। তাঁদের নেতৃত্বেই এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদেরের দাবি, মামলা হওয়ার পরও মিজান ও রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং তাঁকে ও তাঁর সহযোদ্ধাদের হত্যার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা যারা দুঃসময়ে রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, আজ তারাই সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।’
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, যুগ্ম আহ্বায়ক মো. হামিদ, আব্দুল আজিজ, সদস্য আশিক, আবিদ আব্দুল্লাহ তাকরিম প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত

দলের দুঃসময়ের নেতাকর্মীরা এলাকায় মিজান-রায়হান আতঙ্কে,দল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা 

আপডেট সময় : 07:19:09 pm, Thursday, 11 September 2025