Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

মির্জাপুরে দুই হাজার নয়শো বারো কেজি সরকারি চাল জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:54:46 pm, Tuesday, 26 August 2025
  • 92 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামুর্কী ইউনিয়নের জামুর্কী বাজারের দুই দোকানে অভিযান পরিচালনা করে এই চাল উদ্ধার করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, সেনা ও পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দুস্থ মানুষের মাঝে স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩২ জন ডিলার নিয়োগ দেন।উপজেলার ১৪ হাজার ৫০৯ জন কার্ডধারী সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে প্রতিজন ৩০ কেজি চাল কিনতে পারেন। সঠিকভাবে চাল বিক্রি তদারকির জন্য একজন করে অফিসারকে দায়িত্বে রাখা হয়েছে। চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে সপ্তাহে তিনদিন এ উপজেলার কার্ডধারীদের মাঝে চাল বিক্রি করা হয়।১৫ আগস্টের পর থেকে ডিলাররা ডিও দিয়ে খাদ্য গুদাম থেকে আগস্ট মাসের চাল সংগ্রহ করে নিজ নিজ দোকানে মজুদ করেন।
জামুর্কী ইউনিয়নের ডিলার খায়রুল ইসলাম পিন্টু ৬৪৫ জন এবং মাজেদ আল মামুন ৬৪৪ জনের চাল খাদ্য গুদাম থেকে নিজ দোকানে মজুদ করেন। ডিলার খায়রুল ইসলাম পিন্টু গত সপ্তাহের মঙ্গল ও বুধবার চাল বিক্রি করেন। গতকাল সোমবার বিকেল পর্যন্ত তার লোকজন চাল বিক্রি করেন। বিকেলে তার দোকানের পাশে শেখ হাসিনার নাম লেখা ৩০ কেজি ওজনের চালের বস্তা খুলে টিসিবির বস্তায় মজুদ করা হচ্ছিল।
স্থানীয়রা বিষয়টি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামকে জানান। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে জামুর্কী বাজারের ফরিয়া ব্যবসায়ী তানভীর ও মঞ্জুর দোকান থেকে ২ হাজার ১৯২ কেজি এবং নিমাইয়ের দোকান থেকে ৭২০ কেজি চাল উদ্ধার করেন।

জামুর্কী গ্রামের বাসিন্দা মজিবুর রহমান ও করিম জানান, ডিলারের দোকান থেকে এর আগেও দুইবার কমপক্ষে ৪০ বস্তা করে চাল একটি শিল্প কারখানায় বিক্রি করা হয়েছে। আমরা ধরার চেষ্টা করেও ধরতে পারিনিএবার ধরা পড়েছে।
জামুর্কী বাজারের ডিলার খায়রুল ইসলাম পিন্টু জানান, তিনি ৬৪৫ জনের মধ্যে ৫৩০ জনের কাছে চাল বিক্রি করেছেন। বাকি চালের বস্তা তার গুদাম ঘরে মজুদ রয়েছে। কার্ডধারীরা কম দামে চাল সংগ্রহ করে বেশি দামে ফরিয়াদের কাছে বিক্রি করেন বলে তিনি জানতে পেরেছেন।

দায়িত্বরত ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, তিনি প্রথম দিন গিয়েছিলেন। পরের দুদিন ক্যাডেট কলেজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানার সঙ্গে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছে বলে জানান।মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে জামুর্কী বাজারে অভিযান চালিয়ে দুই দোকান ঘর থেকে ২ হাজার ৯১২ কেজি চাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

মির্জাপুরে দুই হাজার নয়শো বারো কেজি সরকারি চাল জব্দ

আপডেট সময় : 06:54:46 pm, Tuesday, 26 August 2025