Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শৌলজালিয়ায় আও’য়ামী লী’গ নে’তা চেয়ারম্যান রিপন ও প্যানেল চেয়ারম্যানকে মা’রধ’র

  • Reporter Name
  • আপডেট সময় : 09:19:55 pm, Tuesday, 1 July 2025
  • 96 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি,
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল হোসেনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদে গেলে তাদের উপর এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন। এসময় ৩০ থেকে ৩৫ জনের একটি বিক্ষুব্ধ ছাত্র-জনতার দল পরিষদ ভবনে প্রবেশ করে তাদের পরিষদ ভবন থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলোপাথাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় দিতে থাকে। হামলাকারীরা চেয়ারম্যান রিপনের পরনের জামা ছিঁড়ে ফেলে। ইউপি সদস্য মো. মোস্তফা কামালও এসময় মারধরের শিকার হন। পরে স্থানীয়রা ও কিছু ব্যক্তি উত্তেজিতদের শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। তবে ঘটনার পর থেকে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসন সূত্রে জানা যায়, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি (বহিষ্কৃত) ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল আলমের নেতৃত্বে ৪০-৫০ জন বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতা এই হামলায় অংশ নেন। দলীয় কোন্দল, রাজনৈতিক শত্রুতা এবং আওয়ামী লীগ সমর্থিত হওয়ার কারণেই চেয়ারম্যান রিপনের উপর এই হামলা হয়েছে। শামসুল আলমের সঙ্গে চেয়ারম্যান রিপনের পূর্ব শত্রুতা ছিল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শামসুল আলম ইউনিয়নে বিএনপির প্রভাব বিস্তার এবং চেয়ারম্যানকে বিতাড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আজকের হামলাও সেই ষড়যন্ত্রের অংশ বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রসঙ্গত, মাহমুদ হোসেন রিপন শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর কাঁঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টির চেয়ারম্যান পলাতক থাকলেও শৌলজালিয়ার চেয়ারম্যান রিপন স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমঝোতায় দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আজকের হামলার পর তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা টহল জোরদার করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬

শৌলজালিয়ায় আও’য়ামী লী’গ নে’তা চেয়ারম্যান রিপন ও প্যানেল চেয়ারম্যানকে মা’রধ’র

আপডেট সময় : 09:19:55 pm, Tuesday, 1 July 2025