Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

নলছিটিতে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দা’বিতে মা’নবব’ন্ধন ও মহাসড়ক অ’বরো’ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:53:29 pm, Tuesday, 24 June 2025
  • 156 বার পড়া হয়েছে

0-3840x2160-0-0-{}-0-12#

মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে প্রতাপ বাজারে স্থানীয়দের উদ্যোগে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাজমুল হাসান টিটু, ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হাওলাদার এবং স্থানীয় সমাজকর্মী হালিম হাওলাদার।
বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে আখড়াবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। খানাখন্দ আর কর্দমাক্ত রাস্তায় প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া রোগী, শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
বক্তারা আরও জানান, বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরুর জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতাপ বাজার এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। এলাকাবাসী সড়কটির দ্রুত সংস্কার না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

নলছিটিতে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দা’বিতে মা’নবব’ন্ধন ও মহাসড়ক অ’বরো’ধ

আপডেট সময় : 04:53:29 pm, Tuesday, 24 June 2025