Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

পতাকা বৈঠকের পর পুশইনের শি’কার ভারতীয়কে ফিরিয়ে নিলো বিএসএফ 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:28:28 pm, Wednesday, 18 June 2025
  • 158 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি সীমান্ত এলাকায় সোমবার সকালে মানসিক ভারসাম্যহীন এক ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে জোর করে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী- বিএসএফ।  পরে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির বাধায় তারা সেই ব্যক্তিকে কাঁটাতারের বেড়ার পাশে ফেলে রেখে চলে যায় । 

এ বিষয়টি নিয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রতিবাদ জানান ও পতাকা বৈঠকের আহ্বান করেন।

পরে দুই দেশের বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ভুক্তভোগীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

মঙ্গলবার -১৭!জুন- রাত ১১.০০ টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানান ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটে বাগভান্ডার বিওপির ৯৬২/এমপি এর পাশে বাংলাদেশ ও ভারতের দুই বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয় । বৈঠকটি ২০ মিনিট স্থায়ী হয় ।  বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে নেতৃত্ব দেন, ১৫ বিজিবির অধিনায়ক ও ভারতের বিএসএফের নেতৃত্ব দেন ১৬২ বিএসএফের  ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী প্রভাত কুমার সিং। আলোচনার সময় বিজিবির পক্ষ থেকে সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক নন এই বিষয়টি জানানো হয় । অন্যদিকে বিএসএফ মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির বাংলাদেশি নাগরিক হওয়ার কোনও বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়। পরে উভয় বাহিনীর সম্মতিক্রমে সীমানা পিলার ৯৬২/এম এর কাছ দিয়ে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় বিএসএফ।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আমাদের টহলদল পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও সীমান্তে নজরদারী বৃদ্ধি করা হয়েছে।“

স্থানীয় একটি সূত্র জানায়, সন্ধ্যার সময় অন্ধকার নেমে আসার পর সেই ভুক্তিভোগীকে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।

এলাকাবাসী বিজিবির শক্ত অবস্থানের প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

পতাকা বৈঠকের পর পুশইনের শি’কার ভারতীয়কে ফিরিয়ে নিলো বিএসএফ 

আপডেট সময় : 12:28:28 pm, Wednesday, 18 June 2025