Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জলাবদ্ধতা কমাবে বক্স কালভার্ট খনন মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:04 pm, Monday, 16 June 2025
  • 109 বার পড়া হয়েছে
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আগ্রাবাদ এলাকায় বক্স কালভার্ট উন্মুক্ত করে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
১৬ জুন সোমবার দুপুরে হোটেল এমব্রোশিয়ার বিপরীতে বিদ্যুৎ ভবনের সামনের অংশে এই কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতা কমিয়ে আনতে কাজ করছি। সম্প্রতি ১৯০ থেকে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হলেও পূর্বের তুলনায় জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পেয়েছে। মহান আল্লাহর রহমতে আমরা ইতিবাচক ফল পাচ্ছি।
মেয়র আরও বলেন, ১৯৯৮ সালে নির্মিত বক্স কালভার্টটি তৎকালীন সরকার অপরিকল্পিতভাবে নির্মাণ করেছিল। কালভার্টটি পরিষ্কার করার জন্য কোন ধরনের ব্যবস্থা রাখা হয়নি। আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে দীর্ঘদিন ধরে বক্স কালভার্টে কোনো মেরামত বা পরিষ্কার কার্যক্রম হয়নি। যার কারণে আজকে প্রায় ২৭ বছর পরে বক্স কালভার্ট, লালমিয়া৷ ছড়া, নাসিরখাল খাল খনন ও সংস্কার প্রকল্প আমরা হাত নিয়েছি । চসিকের অর্থায়নে এই প্রকল্পে নৌবাহিনী কাজ করছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এখানে বিষাক্ত গ্যাস এবং গ্যাসলাইন রয়েছে। ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করে কাজ পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে নৌবাহিনীর তত্ত্বাবধানে ১৭টি স্ল্যাবের মধ্যে ৭টি উন্মুক্ত করে পরিষ্কার করা হয়েছে, বাকি ১০টি স্ল্যাবেও কাজ চলমান। প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, বাকিটা শেষ হতে আরও ১৫-২০ দিন লাগবে। জোয়ারের সময় বাধা এলেও আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছি। নগরীর জলাবদ্ধতা নিরসনে নৌবাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, সিডিএ, বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশসহ সকল সেবা প্রদানকারী সংস্থার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মেয়র বলেন, “চসিক ইতোমধ্যে বেশ কিছু খাল পরিষ্কার করেছে এবং ১৫০টি প্রজেক্টের আওতায় নালা-নর্দমা পরিষ্কারের কাজ করেছে যা এবার নগরীর বৃষ্টির পানিকে দ্রুত নিষ্কাশিত করে নগরে জলাবদ্ধতা হতে দেয়নি। সামনে আরও ২০০টি ছোট প্রকল্পের মাধ্যমে খাল-নালাগুলো পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের ১৬০০ কিলোমিটার নালা নিয়মিতভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হবে।”
পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বক্স কালভার্ট সংস্কার প্রকল্পের পিডি কমান্ডার মো. এনামুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, চসিকের কর্মকর্তাবৃন্দ, নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার জলাবদ্ধতা কমাবে বক্স কালভার্ট খনন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 07:28:04 pm, Monday, 16 June 2025