Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডাকাতির প্রস্তুতিকালে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার। মানুষের সেবা করার জন্য বিএনপি ক্ষমতায় আসছে-এমপি খোকন তালুকদার সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ, প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক বিধ্বস্ত মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা মধুপুরে টেকী নাগবাড়ী রোডের মীরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত চলন্ত স্ক্র্যাপবাহী লরিতে আগুন, এক ঘণ্টা যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

মেহেরপুরে গাড়ল পালনে লাভবান হচ্ছেন খামারি

  • Reporter Name
  • আপডেট সময় : 03:25:51 pm, Saturday, 24 May 2025
  • 405 বার পড়া হয়েছে

মেহেরপুরে গাড়ল পালনে লাভবান হচ্ছেন খামারি

মাজিদ আল মামুন, মেহেরপুর
রোগবালাই কম ও চাহিদা বেশি হওয়ায় ভেড়া বা গাড়ল পালনে লাভবান হচ্ছেন মেহেরপুরের খামারিরা।
ওয়েব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে অবস্থিত দেশি উন্নত জাতের ভেড়া প্রজনন খামার সূত্রে জানা যায়, শুধুমাত্র মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের আওতায় ও তত্ত্বাবধানে রয়েছে ২’শ খামার এবং ৬’শ খামারি। যিনারা এখান থেকে উন্নত জাতের ভেড়া বা গাড়ল পালন করে সফল হয়েছেন। তবে দু’একজন এমন খামারি রয়েছেন, যিনারা নিজে দেখভাল না করে অন্যের উপর নির্ভরশীল কিংবা ওয়েব ফাউন্ডেশনের পরামর্শ ব্যতিরেকে মাচা বিহীন ভেড়া পালনে লোকসানের সম্মুখীন হয়েছেন।
নতুন দরবেশপুর দেশি উন্নত জাতের ভেড়া প্রজনন খামারে প্যারাভেট হিসেবে দায়িত্বরত চুয়াডাঙ্গার জীবননগরের উজ্জল হোসেন জানান, খামারে বর্তমানে ২ টি জাতের ১২৫ টি ভেড়া রয়েছে। এরমধ্যে রয়েছে আফ্রিকান দামারা ও ইন্ডিয়ান ছোট নাগপুরী যেটি জামশেদপুর এলাকার উন্নত জাতের গাড়ল। তিনি জানান, প্রতি ৩ মাস পরপর কৃমিনাশক ও বছরে ২ বার পিপিআর ভ্যাকসিন দেওয়া হলে ভেড়ার রোগশোক নেই বললেই চলে। তবে সামান্য কিছু জ্বর বা পায়খানা হলে তা স্বল্প ঔষধ খাওয়ালেই নিরাময় হয়ে যায়। তাছাড়া ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় তেমন একটা রোগবালাইয়ে আক্রান্ত হয়না এবং অন্যান্য প্রাণির মতো মৃত্যুহার নেই বলা যায়। অপরদিকে মাচা পদ্ধতিতে ভেড়া বা গাড়ল পালনে ৮০℅ রোগবালাই মুক্ত থাকে। ভেড়ার হজম প্রক্রিয়াও ভালো। আর অন্য প্রাণি যেমন ছাগলের তুলনায় ভেড়া ঘাস, লতাপাতা ও গুল্ম জাতীয় খাবার খেয়ে থাকে। অন্যান্য খামারে এসব খাবারের পাশাপাশি ভেড়া মাঠে চরানো হলেও এ খামারে ট্রে-তে খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর বাইরে রয়েছে খাবার মিশ্রণের জন্য পৃথক যায়গা। অবশ্য সকাল ও বিকেলে কিছু সময়ের জন্য খামারের মধ্যে খোলা জায়গাতেও এদের ছেড়ে দেওয়া হয়। এসব ভেড়ার খাবার মিশ্রণ ও পরিবেশনের জন্যও নিয়োজিত রয়েছে ১ জন।
উজ্জল হোসেন জানান, অন্যান্য প্রাণির মাংসের চেয়ে ভেড়ার মাংসের চাহিদা বেশি। এর কিছু উপকারিতাও রয়েছে। অসুস্থ ব্যক্তিরাও ভেড়ার মাংস খেতে পারে। এতে কোলেস্টেরলের পরিমাণও কম।
তিনি আরো জানান, ভেড়া পালন লাভজনক। মৃত্যুহার কম থাকায় বাচ্চা উৎপাদন সঠিকভাবে হয়ে থাকে। বড় সুবিধা ছাগলের মতো পাল দিতে হয়না। ভেড়া ২০/৩০ টা একত্রে থাকায় সাইলেন্স হিটে সময় মতো দলে থাকা পাঠাতেই প্রাকৃতিকভাবে পাল দিয়ে দেয় এবং প্রসবের ক্ষেত্রেও প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে। একটি ভেড়া ভালো পরিবেশে প্রতি বছরে এবং কিছু সময় ১৩/১৪ মাসে ২ বার বাচ্চা প্রসব করে। প্রতিটা ভেড়া ১/২ টি বাচ্চা, কোনো কোনো সময়ে ৪ টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। যা ৬ মাস পর প্রতিটি বাচ্চার ওজন হয় প্রায় ২০ কেজি। যেখানে ১ টি ছাগলের ওজন হয়ে থাকে ১৫/১৬ কেজি।
তিনি জানান, ২০১৮ সালে মাত্র ৫০ টি মা ভেড়া দিয়ে এ খামারের কাজ শুরু করা হয়। পরে আরো ২০ টি ভেড়া কেনা হয়। শুধু মেহেরপুরেই নয় দেশের কয়েকটি জেলায় এমনকি নোয়াখালীতেও ওয়েব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত খামার রয়েছে। ছাগলের পাশাপাশি ভেড়ার মাংসেরও ব্যাপক চাহিদা থাকায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে ভেড়া। খামার পর্যায়েই এর বেচাকেনা বেশি। কুরবানি ঈদেও ভেড়ার ব্যাপক চাহিদা। চলতি বছরে ৪০/৪৫ টি ভেড়া বিক্রি করা হলেও এখনো প্রায় ৬০ টির মতো ভেড়া কুরবানিতে বিক্রির উপযোগী রয়েছে। তাছাড়া ভেড়া পালনে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতেও রয়েছে বেশ কিছু ভেড়া। একত্রে ২০/৩০ ভেড়া কিনলেও এখান থেকে সরবরাহ করা সম্ভব। নতুন উদ্যোক্তারা এখান থেকে ৩ মাস বয়সী ভেড়া  সাড়ে ৬/৭ হাজার টাকায় এমনকি ৬/৭ মাসের গাড়ল ৭’শ ৮০ থেকে ৮’শ টাকা কেজি দর হিসেবেও কিনতে পারেন। ভেড়া পালনের জন্য মাচা পদ্ধতিতে একত্রে ২০/৩০ ভেড়া পালন উওম। যিনারা ওয়েব ফাউন্ডেশন হতে ভেড়া কিনেছেন তিনাদের ভেড়া পালনে অনাবাসিক প্রশিক্ষণ, ভ্যাকসিনেশন ক্যাম্প ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং মাচা সহায়তাও দেওয়া হয়েছে।
নতুন দরবেশপুর দেশি উন্নত জাতের ভেড়া খামারের মূল উদ্দেশ্য হচ্ছে, যেসব খামারিরা এখান থেকে ডেভেলপ হয়েছে কিংবা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছেন, তিনারা যেন এখান থেকে উন্নত জাতের ছোট নাগপুরী গাড়ল সংগ্রহ করে এটির প্রসার ঘটাতে পারে।
উজ্জল হোসেন নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে জানান, তিনার মাধ্যমে প্রায় ২’শ খামারি গাড়ল পালনে সফল হয়েছে। যিনারা এখন অবধি নিয়মিত যোগাযোগ রেখেছেন।
তিনি জানান, অন্যান্য প্রাণি অপেক্ষা গাড়ল পালনে ঝুঁকি কম, মৃত্যু হারও কম। অল্প সময়ে গাড়ল পালনে সফল হওয়া যায়। ২০/৩০ টি গাড়ল পালনে ১ থেকে দেড় বছরে ধীরে ধীরে সাফল্যের শিখরে পোঁছানো সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

মেহেরপুরে গাড়ল পালনে লাভবান হচ্ছেন খামারি

আপডেট সময় : 03:25:51 pm, Saturday, 24 May 2025