Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

জাজিরায় প্রবাসীর পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:12 pm, Wednesday, 9 April 2025
  • 258 বার পড়া হয়েছে

জাজিরায় প্রবাসীর পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি
   
শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত শুক্রবার -৪ এপ্রিল- বিকাল ৫ টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলার ঘটনায় আহতরা হলেন, আঃ মান্নান সিকদার -৭০- তার স্ত্রী আম্বিয়া খাতুন -৬০- ছেলের বউ সুমি আক্তার -৪০- মেয়ে নারগিস আক্তার -৪২- নাতনী উষ্ণ আক্তার -২৩-।
স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী আঃ মান্নান সিকদারের সঙ্গে প্রতিবেশী সেলিম সিকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি। 
এরই জের ধরে গত শুক্রবার বিকালে অভিযুক্ত সেলিম সিকদার তার লোকজন নিয়ে মান্নান সিকদার ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালান। 
এসময় মান্নান সিকদারসহ তার স্ত্রী, ছেলের বউ, মেয়ে ও নাতনীকে কুপিয়ে গুরুতর জখম করে অভিযুক্ত সেলিম সিকদার ও তার লোকজন। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। 
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মান্নান সিকদারসহ তার স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলের বউ সুমি আক্তারকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। 
এ ঘটনায় আঃ মান্নান সিকদারের মেয়ে নারগিস আক্তার বাদী হয়ে জাজিরা থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৫-৭ জনে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, মৃত মোনছের সিকদারের দুই ছেলে সেলিম সিকদার -৬০- সালাম সিকদার -৬৫- সেলিম সিকদারের দুই ছেলে সাকিব সিকদার -২৫-শামিম সিকদার -২৮- মৃত শাহেদ আলী সিকদারের দুই ছেলে লিটু সিকদার -৫২- জিলু সিকদার -৫৮- জিলু সিকদারের ছেলে রহমান সিকদার -২১- ও স্ত্রী রীনা আক্তার -৫০- লিটু সিকদারের স্ত্রী  রিথীলা আক্তার -৪৫- ও সেলিম সিকদারের স্ত্রী সেফালী বেগম -৫৫-।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ -ওসি-মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, সেনেরচর রামকৃষ্ণপুর এলাকায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহতের ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে আমরা এজাহারভুক্ত একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

জাজিরায় প্রবাসীর পরিবারের নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : 08:53:12 pm, Wednesday, 9 April 2025