Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

শরীয়তপুরে চাঁদাবাজির এক ভিন্ন কৌশলে নিঃস্ব আলেকজান বিবি।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:45:38 pm, Friday, 4 April 2025
  • 176 বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শরীয়তপুর প্রতিনিধি:

চাঁদাবাজির এক ভিন্ন কৌশলের শিকার হয়ে চার বছর ধরে নিঃস্ব জীবনযাপন করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার আক্কেল মাহমুদ মুন্সী কান্দির বাসিন্দা আলেকজান বিবি। দীর্ঘ আইনি লড়াই এবং সামাজিক বাধার মুখে পড়ে তিনি নিজের বৈধভাবে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করতে পারছেন না।

সরজমিনে গিয়ে জানা যায়, ১৯৯০ সালের ১৮ জুন দলিল নং ১৫০৪ অনুযায়ী ৫৮ নং দাগে ১৮ শতাংশ জমি ক্রয় করেন আলেকজান বিবি ও তাঁর স্বামী মাইন উদ্দিন চৌকিদার। বৈধভাবে রেকর্ড, নামজারি ও খাজনা পরিশোধ করে তারা ৩০ বছরেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন। দীর্ঘদিন জমি নিয়ে কোনো বিরোধ না থাকলেও ২০২১ সালে সমস্যার সূত্রপাত হয়, যখন আলেকজান বিবির ছেলে মিজানুর রহমান চৌকিদার সৌদি আরব থেকে ফিরে টিনের ঘর ভেঙে পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেন।

এ সময় ছাদ ঢালাইয়ের কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দা আবু কালাম বেপারী, শাহনাজ আক্তার ও লায়লা বেগম দাবি করেন, তাদের মা অজুফা বেগম ওয়ারিশ সূত্রে ওই জমির অংশীদার। তারা নির্মাণকাজ বন্ধ করে দেন এবং কয়েক দফায় সালিশের মাধ্যমে আলেকজান বিবির ৪-৫ লাখ টাকা খরচ হয়, কিন্তু কোনো সমাধান মেলেনি।

শেষ পর্যন্ত ২০২১ সালে স্থানীয় সালিশগণ কাগজপত্র পর্যালোচনা করে জানান, অজুফা বেগমের জমির কোনো দাবির ভিত্তি নেই। তবে তাকে শান্তনার স্বরূপ তিন লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আলেকজান বিবি তাতে রাজি হয়ে ৩০ হাজার টাকা বায়না দেন। কিন্তু আবু কালাম বেপারী জমি লিখে দেওয়ার শর্ত দেন, যা অজুফা বেগম ও তার পরিবার মেনে নিতে পারেননি।

এরপর প্রতারণার আশ্রয় নিয়ে অজুফা বেগম তার অন্যান্য জমির মামলা (মোকদ্দমা নং ৬৬৮/২১) করতে গিয়ে আলেকজান বিবির জমির দাগ বসিয়ে দেন এবং আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। আলেকজান বিবি যথাযথ কাগজপত্র আদালতে উপস্থাপন করলে নিষেধাজ্ঞা বাতিল হয়। কিন্তু প্রতিপক্ষ ক্ষান্ত হয়নি; তারা বাড়িতে হামলা চালিয়ে নির্মাণ শ্রমিকদের তাড়িয়ে দেন এবং আলেকজান বিবি ও তাঁর স্বামীকে মারধর করেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিরবতা:

আইনি লড়াই চালিয়ে গেলেও প্রশাসনের সহায়তা পাননি আলেকজান বিবি। ২০২১ সালে থানায় অভিযোগ জানালেও পুলিশ জমি সংক্রান্ত বিষয়ে মামলা নিতে অস্বীকৃতি জানায়। তৎকালীন ওসি কেবল মৌখিকভাবে জানান, অজুফা বেগমের পরিবারকে বাড়ির কাজে বাধা না দিতে। কিন্তু প্রতিপক্ষ ডিবি অফিসে মিথ্যা অভিযোগ করে পুলিশ এনে পুনরায় কাজ বন্ধ করে দেয়। আদালতের নিষেধাজ্ঞা না থাকলেও প্রতিপক্ষ ভুয়া কাগজ তৈরি করে ভয়ভীতি দেখিয়ে গত চার বছর ধরে বাড়ি নির্মাণ আটকে রেখেছে।

বাড়ি নির্মাণের সরঞ্জাম নষ্ট ও চুরি:

প্রতিপক্ষের টানা বাধার কারণে নির্মাণ কাজ সম্পন্ন করতে না পেরে আলেকজান বিবির নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যায়। লোহার রড, পানির পাম্প, গুনা, বাঁশ, সিমেন্টের বস্তাসহ বিভিন্ন সামগ্রী একে একে চুরি হয়ে যায়। এমনকি রান্নাঘর নির্মাণ করতেও বাধা দেওয়া হয়। পরে অনুসন্ধানে দেখা যায়, যে কোর্টের নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, সেটি ছিল মিথ্যা; এটি মূলত ভেদেরগঞ্জ থানার দেওয়ানী মিস কেসের সমনের কাগজ, নিষেধাজ্ঞার আদেশ নয়।

চাঁদাবাজির অভিযোগ:

স্থানীয়দের ভাষ্যমতে, অজুফা বেগম দেওয়ানী মোকদ্দমায় ৩৭ জনকে বিবাদী করে ৮৫ শতাংশ জমি দাবি করেছেন। তবে শুধুমাত্র দুর্বল পরিবারগুলোর উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, যাতে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করা যায়। তাদের মূল লক্ষ্য হচ্ছে আর্থিক সুবিধা আদায় করা।

বিচারের দাবি:

অবশেষে আলেকজান বিবি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তারা সঠিক তদন্ত করে আইনি সহায়তা দেন। তিনি চান, তার বৈধ জমিতে বাধাহীনভাবে বাড়ি নির্মাণ করতে পারুক এবং পরিবারটি দীর্ঘ চার বছর পর ঈদের আনন্দ ফিরে পায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

শরীয়তপুরে চাঁদাবাজির এক ভিন্ন কৌশলে নিঃস্ব আলেকজান বিবি।

আপডেট সময় : 03:45:38 pm, Friday, 4 April 2025