Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে রমাদানে কিছু সবজির মূল্য বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:08:30 pm, Thursday, 6 March 2025
  • 103 বার পড়া হয়েছে

মেহেরপুরে রমাদানে কিছু সবজির মূল্য বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, মেহেরপুর 
  
মেহেরপুরে সবজিতে স্বস্তি ফিরলেও মাহে রমাদান শুরুর পর থেকে কিছু সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে।
বেশ কিছুদিন ধরে মেহেরপুর বড় বাজার তহবাজার, গাংনী, বামুন্দী, ভাটপাড়া, মাইলমারী, হিজলবাড়ীয়া, হিন্দা, ধানখোলা, গাঁড়াডোব, বাঁশবাড়ীয়া, আযান, কাজীপুর, বেতবাড়ীয়া ও বারাদীসহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট বাজারগুলোতে আলু, বেগুন, শিম, টমেটো, গাজর, শসা ও পেঁয়াজসহ সকল ধরনের সবজির মূল্য সহনীয় পর্যায়ে থাকলেও মাহে রমাদান শুরু হতে না হতেই কিছু পণ্যের মূল্য আকাশচুম্বী হয়ে পড়েছে।
বুধবার -৫ মার্চ- রমাদানের ৪র্থ দিনে সরেজমিনে জেলার ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠি এলাকার ভাটপাড়া বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে সবজির মূল্য আলু ২৫-৩০ টাকা প্রতি কেজি, পেঁয়াজ ৪০ টাকা, রসুন কাঁচা ৮০-১০০ টাকা, কাচা মরিচ ৬০-৭০ টাকা, শুকনা মরিচ ৩০০ টাকা, বেগুন ৫০-৭০ টাকা, উচ্ছে ৯০-১০০ টাকা, শসা ৪০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তাছাড়া মিষ্টি কুমড়া ৩০ টাকা, গাজর ২০ টাকা, টমেটো ৫-১০ টাকা, ওলকপি ৪০ টাকা, পাতাকপি ১০ টাকা, পুঁইশাক ২০-২৫ টাকা, কলা ৩০ টাকা, আদা ১৩০ টাকা, পুঁইশাকের মুচড়ি ৫০-৬০ টাকা, লাল শাকের আঁটি ১০ টাকা, পালং শাকের আঁটি ১০ টাকা, ধনিয়া পাতার আঁটি ছোট ১০ টাকা, পেঁয়াজের কলি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা ও লেবু প্রতি পিস ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে তরমুজ প্রথম দিকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা প্রতি পিস আকারভেদে ২৫০-৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এদিকে বাজার মূল্য ও কৃষকের প্রাপ্য মূল্যে বিশাল ফারাক রয়েছে বলে দাবী কৃষকদের।
তিনারা জানান, কম মূল্যে তাদের কাছ থেকে বেগুন, উচ্ছে, শসা ও লেবুসহ অন্যান্য সবজি কিনে রমাদানকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা তা উচ্চ মূল্যে বিক্রি করছেন। রমাদান শুরুর পর থেকেই কয়েক ধরনের সবজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।  
বাজারে খেজুরের মূল্য গতবারের তুলনায় এবছরে কম বললেও বিক্রিতে রয়েছে অনেক পার্থক্য। বিভিন্ন দেশের বিভিন্ন নামের খেজুর বিক্রি করা হচ্ছে ২০০-১০০০ এমন কি ১৩০০ টাকা কেজি দরে। বাজারে কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০-৩৮০ টাকা, আপেল ৩৫০ টাকা, বেদানা ৩৮০ টাকা, আঙুর ৩৫০-৫০০ টাকা এবং পেয়ারা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে।
মাছের বাজারে ছোটবড় সকল ধরনের মাছের মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি মাছ ১৬০-৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রি হচ্ছে ছোট সাইজের ২০০-৪০০ টাকা কেজি দরে। তবে মাছের বাজারে তুলনামূলকভাবে ক্রেতা সংখ্যা খুবই কম পরিলক্ষিত হয়েছে। 
এদিকে রমাদানের প্রথম দিন থেকেই কয়েকটি সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেন।
তিনারা জানান, উৎপাদিত সবজি হালচাষ দিয়ে কৃষক নষ্ট করে ফেলছে। নামমাত্র মুল্যে ব্যবসায়ীরা তা কিনে বাজারে এনে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করছেন। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসলে লোকসান গুনছেন আর ফায়দা লুটছেন ব্যবসায়ীরা। এহেন অবস্থায় তিনারা বাজার তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে রমাদানে কিছু সবজির মূল্য বৃদ্ধি

আপডেট সময় : 01:08:30 pm, Thursday, 6 March 2025