Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে খেজুর রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:23:00 pm, Saturday, 28 December 2024
  • 265 বার পড়া হয়েছে

মেহেরপুরে খেজুর রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
     
বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। আর এক একটি ঋতুর রয়েছে একেক ধরনের বৈশিষ্ট্য। বাংলার প্রকৃতির ঋতু বৈচিত্র্যে এখন শীতকাল। মেহেরপুরে রাত থেকে কুয়াশায় ঢাকার পর সকালে মিষ্টি রোদ- আবার সন্ধার পর হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীত।
সবমিলিয়ে প্রকৃতি এখন পৌষ মাসের শীতের দাপটে। তাইতো মেহেরপুরে কদর বেড়েছে খেজুর রসের। মিষ্টি সকাল পেরিয়ে দুপুর গড়ালেই গাছে গাছে দেখা মিলছে গাছিদের কর্মব্যস্ততা। দুপুরের পর থেকে সন্ধা অবধি খেজুরের গাছ ঝুড়ে মাটির কলসি- অ্যালুমিনিয়ামের ঘড়া অথবা প্লাস্টিকের বোতল ঝুলানো। ভোরবেলা আবার গাছ থেকে রস নামানো- রস বিক্রি অবশেষে রস থেকে গুড় তৈরি। যেন কোন বিরাম নেই গাছিদের।
মেহেরপুরের সদর- গাংনী ও মুজিবনগর উপজেলার অধিকাংশ গ্রামে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছ ঝোড়া হয় পুরো হেমন্ত জুড়ে। পরে শুকানো গাছে নল লাগিয়ে রস সংগ্রহ শুরু হয়।
গত কয়েকদিনে মেহেরপুরের আমদহ- বামনপাড়া- রায়পুর- গোভীপুর- হরিরামপুর- শ্যামপুর- বেলতলা পাড়া- নওপাড়া- লক্ষ্মীনারায়নপুর- মাইলমারী- হিন্দা- হিজলবাড়ীয়া- পশ্চিম মালশাদহ- গোপালনগর- হাড়িয়াদহ- ধানখোলা- জুগিন্দা- হিজুলী- আজান গ্রাম- খোকসা- হাড়াভাঙ্গা- নওদাপাড়া- বেতবাড়ীয়া ও গোয়ালগ্রামসহ কয়েকটি এলাকা ঘুরে কয়েকজন গাছির রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা চোখে মেলে।
মাইলমারী গ্রামের গাছি মোফাজ্জেল হক জানান- আশ্বিন মাসের ১০ থেকে কার্তিক মাসে গাছ ঝোড়া শুরু হলেও মেহেরপুরে ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততার কারণে তা দেরিতে শুরু হয়েছে। এবছর তিনি ৩০ টি গাছ থেকে রস সংগ্রহ করে রস ও গুড় তৈরি অব্যাহত রেখেছেন।
নওপাড়া গ্রামের বাবর আলী জানান- এবার ৫০ টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। প্রতি গাছ বাবদ গাছের মালিককে দিতে হবে এ সিজনের জন্য ১ কেজি করে গুড়। তিনি ১ দিন বাদে বাদে -প্রতিদিন- ২৫ টি গাছ থেকে রস সংগ্রহ করেন। যা থেকে প্রতিদিন রস ও গুড় বিক্রি করে আয় করে থাকেন প্রায় ৩ হাজার টাকা। এভাবেই গত ২০ বছর ধরে সংসার চলে।
শ্যামপুর গ্রামের শামীম জানান- এবছর প্রায় ২০টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। ৩ বছর ধরে ভাইয়ের সাথে শিক্ষা নিয়েই এ কাজ চলমান রেখেছেন।
বেলতলা পাড়ার আব্দুল কুদ্দুস জানান- প্রায় ৬ বছর ধরে ১০-১৫ টি গাছ থেকে রস সংগ্রহ করলেও এবার ৩০ টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন।
মেহেরপুরের গাছিরা প্রতি ৫ লিটার রস ২’শ থকে ৩’শ টাকা এবং প্রতি ১ কেজি গুড় সাড়ে ৩’শ টাকায় বিক্রি করে থাকে। শীতকালীন পিঠা পায়েস তৈরিতে খেজুরের রস ও গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।
গাছিদের সাথে আলাপকালে তিনারা জানান- অগ্রহায়ণ ও পৌষ মাস থেকে এখানে রস সংগ্রহ শুরু হয়েছে।  যা আগামী ফাগুন মাস পর্যন্ত চলবে।
তবে নানা কারণে মেহেরপুরের বিভিন্ন এলাকার খেজুর গাছগুলে কর্তন করে উজাড় করে ফেলা হচ্ছে। এবিষয়ে প্রশাসনের নজরদারি জরুরি। নইলে অচিরেই হারিয়ে যাবে মেহেরপুরের ঐতিহ্য খেজুরের রস- গুড় ও পাটালি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে খেজুর রস সংগ্রহে গাছিদের ব্যস্ততা।।

আপডেট সময় : 12:23:00 pm, Saturday, 28 December 2024