Dhaka , Friday, 5 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর স্থানীয় এমপির নির্দেশনায় রুপগঞ্জের গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ের ময়লার ভাগাড় পরিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ক্যাবিনেট সেক্রেটারি নির্বাচিত হলেন ড. মুহিবুল্লাহ শাহিন গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ মধুপুরে মাদকাসক্ত ১ জনকে এক বছরের কারাদণ্ড ২৬ মামলায় গ্রেপ্তার হয়ে ‘জেল খাটা’ গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্ত হত্যাসহ একাধিক মামলায় আত্মসমর্পণ, আওয়ামী লীগের ১৪ নেতা কারাগারে কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ খাদেমের, মাজারের দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি ৩৮ বছর পর ফিরলেন স্বামী, রাগ ভাঙছে না স্ত্রীর বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪ জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার রামুর নবাগত ইউএনও জিল্লুর রহমানের সঙ্গে রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ​ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ প্রতিবেশীর হা’ম’লা’য় নবজাতক যমজ শিশুর মৃ’ত্যু’র অ’ভি’যো’গ, বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন অবশেষে রূপগঞ্জে দুই মহাসড়কের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ মানুষকে হয়রানি না করে সর্বোচ্চ সেবা দিতে হবে :- জহিরুল ইসলাম, এমপি আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব : মেয়র ডা. শাহাদাত হোসেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে নির্মিত “বাংলার ঈগল” ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী : পানি সম্পদ মন্ত্রী আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সরকারি সড়কের দুই পাশের গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০ মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে প্রতিহিংসায় জেলা যুবদল ও শ্রমিকদল নেতাকে বিশৃঙ্খলার দায় চাপানোর অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:37:00 pm, Monday, 23 December 2024
  • 137 বার পড়া হয়েছে

শ্রীপুরে প্রতিহিংসায় জেলা যুবদল ও শ্রমিকদল নেতাকে বিশৃঙ্খলার দায় চাপানোর অভিযোগ।।

এম এইচ হৃদয় খান গাজীপুর।।

গাজীপুরের শ্রীপুরে জমি দখলে নিতে দেশীয় অস্ত্রসহ নিয়ে যুবদল নেতার বিরুদ্ধে হামলা ও ভাংচুরের ঘটনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই যুবদল নেতা ফাইজুল ইসলাম, সে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য। পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ০৭ নভেম্বর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওই জমি নিয়ে বিরোধের ঘটনায় দুই বিএনপি নেতাকে জড়িয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

ফাইজুল ইসলামের দায়েরকৃত মামলায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য শরিফুল ইসলাম সরকারসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ফাসানোর অভিযোগ উঠেছে।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, ওই এলাকার কাজল মিয়া মীর সিরামিকস নামক কারখানায় জমি বিক্রি করেছেন। ওই জমি কারখানায় বুঝিয়ে দেয়ার পর হঠাৎ করে বিএনপির প্রভাব খাটিয়ে সংঘর্ষে জড়ায় ফাইজুল। কারখানা কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করার সময় দেশীয় অস্ত্রসহ নিয়ে ফাইজুলের নেতৃত্বে হামলা চালায় একদল সন্ত্রাসী।
প্রত্যক্ষদর্শীর মধ্যে আবুল হাশেম, বাবুল মিয়াসহ কয়েকজন জানান, ফাইজুলের হাতে পিস্তল দেখা গেছে, পিস্তল উঁচিয়ে গুলি ছোঁড়ার হুমকি দেয় কাজল ও তাঁর পরিবারের সদস্যদের। এসময় তাদের ঘরবাড়ি ছেড়ে দেয়ার হুমকি দেন, এবং ঘরবাড়ি ভাংচুর করেন। একপর্যায়ে ধারালো টিনের মাধ্যমে ফাইজুলের হাতে আঘাত পায়‌। আঘাতের ঘটনায় শ্রীপুর থানায় ফাইজুল বাদী হয়ে মামলা করেন। এঘটনাকে কেন্দ্র করে বিএনপির ওই নেতাকে হয়রানি করার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কাজল মিয়া জানান, ফাইজুলের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমরা সিরামিকস কারখানায় জমি বিক্রি করে দিয়েছি। গত ০৫ আগষ্টের পর ফাইজুল ইসলাম আরো বেপরোয়া হয়ে উঠছে। জমি নিয়ে সংঘর্ষে জড়িয়ে আমাদের ঘরবাড়ি ভাংচুর ও মারধর করেছে। এ ঘটনায় আরিফ, শরিফ জড়িত ছিল কিনা! এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরিফ ও তার ভাই শরিফকে মামলার জড়ানো হয়েছে। তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই, তাছাড়া তারা হামলার ঘটনায় কোনোভাবেই জড়িত নয়।

এ বিষয়ে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, ফাইজুল এবং কাজল তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, ওইখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে শুনেছি ফাইজু আহত হয়েছে। এ ঘটনার দায় আমার ও ছোট ভাই শরীফের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা জড়িত নই, ছিলাম না। এছাড়াও এ ঘটনায় ফাইজুর হাতে একটা অবৈধ অস্ত্র ভিডিওতে দেখেছি, প্রমাণ আছে। প্রশাসনের কাছে অস্ত্র উদ্ধারের দাবি জানাই।

গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম সরকার বলেন, কাজলের সাথে জমি নিয়ে ফাইজুলের বিরোধে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাজলের জমিতে দলবল, অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পাহাড়তলীতে হামলা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে মাদক কারবারি আলমগীর

শ্রীপুরে প্রতিহিংসায় জেলা যুবদল ও শ্রমিকদল নেতাকে বিশৃঙ্খলার দায় চাপানোর অভিযোগ।।

আপডেট সময় : 12:37:00 pm, Monday, 23 December 2024