Dhaka , Tuesday, 19 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-? “প্রধানমন্ত্রীর স্পিরিট বজায় রেখে সম্মিলিত উন্নয়নের তাগিদ প্রতিমন্ত্রী মীর হেলালের” দুর্গম চরে ঘূর্ণিঝড়ে ৪ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড, আহত শতাধিক বাংলাদেশের বিমানবন্দর আধুনিকায়নে আগ্রহী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সরাইলের অরুয়াইলে সড়কের পাশে যুবকের গলা কাটা লাশ রাজাপুরে খাল খনন কাজ পরিদর্শনে ইউএনও, অনিয়ম রোধে দিকনির্দেশনা সাংবাদিককে মারধরের অভিযোগের পর ভুক্তভোগীকে কটাক্ষ করলেন ছাত্রদল নেতা হৃদয় শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষকের নিহত মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা উপজেলা সাইবার দলের ফুলেল শুভেচ্ছা রামগঞ্জে কোরআনে হাফেজদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত রামু থানার এএসআই জাহিদের মানবিকতায় বাঁচল মা ও নবজাতকের প্রাণ প্রেমিকাকে গর্ভের সন্তানসহ হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার চলছে: মেয়র ডা. শাহাদাত। শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলেদের চাল কম দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি, নিশ্চুপ প্রশাসন রামগঞ্জে টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া গভীর রাত পর্যন্ত ব্যস্ত কামাররা অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন উপাচার্য মিরপুরে শাহ আলীর (র.) মাজারে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি র‌্যাবকে আধুনিক এলিট ফোর্সে রূপান্তরে নতুন আইন আসছে: স্বচ্ছতা ও জবাবদিহিতায় জোর কাউখালীতে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার গাইবান্ধায় ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮০ হাজার গ্রাহক সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা হজযাত্রীদের ধর্মীয় সমস্যা ও জিজ্ঞাসার সমাধান দেবেন সৌদি গ্র্যান্ড মুফতি রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ বাথরুমে লুকিয়ে বেঁচে যান ইমরান হাশমি রামুর ঈদগড়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার মধুপুর পৌর শহরের ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 সেনাবাহিনী পুলিশ শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে- তথ্য উপদেষ্টা নাহিদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:22:16 pm, Friday, 20 September 2024
  • 99 বার পড়া হয়েছে

 সেনাবাহিনী পুলিশ শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে- তথ্য উপদেষ্টা নাহিদ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
   
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন- সারাদেশে আমরা মব জাস্টিস -উচ্ছৃঙ্খল জনতার বিচার- পরিস্থিতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদের সহযোগিতা করবো।
তিনি আরও বলেন- পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই তা করানো হবে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার -২০ সেপ্টেম্বর- দুপুরে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনে সেনা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
রাষ্ট্রীয় সফরে উপদেষ্টা নাহিদ লক্ষ্মীপুরের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সদর উপজেলা বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও যাদৈয়া মাদরাসায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন- আইনশৃঙ্খলা পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সারাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করবো- তারা অতি দক্ষতার সঙ্গে ক্ষমতাটি প্রয়োগ করবেন।
তিনি বলেন- যৌথবাহিনীর যে অভিযান চলমান রয়েছে- সেখানে যাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না হয়- সে সতর্কতা অবলম্বন করতে হবে। কারও ইমেজই যেন নষ্ট না হয়- সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী- পুলিশ- শিক্ষার্থী ও রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময়কে মোকাবিলা করতে।
অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বৈলেন- আমাদের শিক্ষার্থী- নানান শ্রেণিপেশার মানুষ- সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলোসহ ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি। আমরা কিছু কমিটমেন্টও করেছি। বাংলাদেশে আর কখনো কেউই যেন স্বৈরাচারী না হতে পারে। স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়বো।
তিনি বলেন- ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। ঐক্যে ফাটল ধরাতে নানান ধরনের অপচেষ্টা করবে- সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়- ঐক্যের ফাটল যেন না হয়।
যেসব শহীদ পরিবার রয়েছে- তাদের তালিকাটা যেন জেলাভিত্তিক সঠিকভাবে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আহতদের মধ্যেও যারা আছেন, যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন- ঢাকায় তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা শহীদ ও আহতদের নিয়ে কাজ করছি। আমরা যে ফাউন্ডেশন করেছি তা সারাজীবনই এ পরিবারগুলোকে নিয়ে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার- সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউছুফ মিয়া- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- আরিফুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী।

 সেনাবাহিনী পুলিশ শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে- তথ্য উপদেষ্টা নাহিদ।।

আপডেট সময় : 03:22:16 pm, Friday, 20 September 2024