Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

নানা অনিয়মের অভিযোগ চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:57:59 pm, Wednesday, 18 September 2024
  • 146 বার পড়া হয়েছে

নানা অনিয়মের অভিযোগ চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।।

চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
  
চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। ভোটবিহীন বর্তমান পর্ষদ বাতিল করে নতুন নির্বাচনেরও দাবি জানিয়েছে সাধারণ সদস্যরা। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করার আহবান জানান তারা। তা না হলে উইম্যান চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। 
১৮ সেপ্টেম্বর -বুধবার- বিকেল ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। নারী উদ্যোক্তা সাদিয়া আফরিনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সদস্য নুসরাত হোসাইন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার সদস্য শাহানাজ খান, জান্নাতুল মাওয়া মুন্নি। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর- নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম মনি- উইম্যান চেম্বারের সদস্য আমেনা বেগম- নার্গিস রিক্তা- মনোয়ারা বেগম সাকি প্রমূখ।
লিখিত বক্তব্যে নুসরাত হোসাইন বলেন, বর্তমানে উইম্যান চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি ৩৭০০ টাকা এবং প্রতিবছর নবায়ন ফি ১৯০০ টাকা- যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ট্রেডে ট্রেইনার হিসেবে সদস্যদের সুযোগ দেয়া হয় না। চেম্বারের সদস্যদের থেকেও বিভিন্ন ট্রেনিং এর নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপি ট্রেনিং এর ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। উইম্যান ট্রেড ফেয়ারে সদস্যদের দোকান বরাদ্দ দেওয়া হয় লোকসমাগম কম হয় এমন জায়গায় ও বাধ্যতামুলক দুটো করে দোকান বরাদ্ধ দেয়া হয়। এছাড়াও মেলায় অতিরিক্ত স্টল- বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয়। বিগত কয়েকবছর যাবত উইম্যান ট্রেড ফেয়ার নারী উদ্যোক্তা বান্ধব না হওয়ায় অন্যান্য জেলার নারী উদ্যোক্তারা মেলায় অংশগ্রহন করছেনা ফলে স্থানীয় উদ্যোক্তা হ্রাস পাচ্ছে। 
তিনি বলেন, বিগত কয়েক বছর যাবত বেশি অর্থের লোভে উইমেন্স ট্রেড ফেয়ার সেকেন্ড ও থার্ড পার্টির কাছে হাত বদল করা হয়েছে। যার কারনে মেলার পরিবেশ নষ্ট হয়ে চেম্বারের সদস্যদের বিভিন্ন কর্মকান্ডের পাওনাদী সঠিক সময়ে পরিশোধ করা হয়না। বিগত কয়েকবছর যাবত প্রতিবন্ধী ও হত দরিদ্র নারী উদ্যোক্তাদের জন্যে দোকান বরাদ্ধ দেওয়া হয়নি। সদস্য হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পরিচালনা পরিষদের কর্মচারী দ্বারা রুঢ় আচরণ ও হেনস্থার স্বীকার হতে হয়েছে। মহামারী ও দুর্যোগ কালীন সময়ে তৃনমুল সদস্যদের খোঁজ খবর রাখা হয়নি।
তিনি বলেন- অনিয়মের মাধ্যমে একটি চক্র বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীক ফোরামে বৈষম্য সৃষ্টি করে সাধারণ উদ্যোক্তাদের বঞ্চিত করে রেখেছে। বছরের পর বছর ধরে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে স্বৈরশাসন ও ভোটবিহীন কমিটি দ্বারা পরিচালনা করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সিডব্লিউসিসিআই এর পরিচালনা কমিটি ও সভাপতি নির্বাচন সিলেকশন প্রক্রিয়ায় হয়ে আসছে। যেখানে সাধারণ সদস্যদের কোন অংশগ্রহণ নেই এবং তাদের মতামতের তোয়াক্কা না করে দুএকজন সিদ্ধান্ত নিয়ে থাকেন কে কোন পদে থাকবেন। দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারীতা ও অগণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই সংস্থাটি পরিচালিত হয়। যার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছেন তৃণমূলের উদ্যোক্তা নারী সমাজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন- বিগত কমিটিগুলো এই সংগঠনে তৃনমূল ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে স্বজনপ্রীতি করে আসছে। এক্ষেত্রে তৃনমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হয়নি। আমরা চাই ব্যবসাবান্ধব চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভূমিকা নিশ্চিত করে নতুন কমিটি গঠন করা হোক। বাণিজ্যিক সংগঠনে স্বৈরশাসন ও অনিয়মের কমিটি ভেঙে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। মেম্বারশিপ সহজীকরণ করা হোক। আমরা উইম্যান চেম্বারের বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির বিচারের দাবি করে যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবী জানাই।
লিখিত বক্তব্যে আরো বলেন, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ঘুরেফিরে চেম্বারে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসার ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। তাই ভোটবিহীন নির্বাচিত বর্তমান উইম্যান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। মহিলা চেম্বারকে সংস্কার করতে হবে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা উইম্যান চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা

নানা অনিয়মের অভিযোগ চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।।

আপডেট সময় : 02:57:59 pm, Wednesday, 18 September 2024