Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:39 pm, Wednesday, 18 September 2024
  • 145 বার পড়া হয়েছে

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
   
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা বুধবার অনুষ্ঠিত  হয়েছে। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় বোয়ালী প্রতিবছর শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা পালন করে আসছে। 
প্রতিবছর ভাদ্র পূর্ণিমায় তিথি অনুযায়ী -মঙ্গলবার  ঘ ৯।৩৪।২৭ পর্যন্ত পরে পূর্নিমা বুধবার ঘ ৯।১৭।৪ পর্যন্ত পরে প্রতিপদ- রাধামাধবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। 
নিখিলেশ মজুমদার জানান- বোয়ালীর  রথযাত্রা শতাধিক বছরের  অধিক সময় ধরে  উৎযাপন করা হচ্ছে।রথের প্রতিষ্ঠাতা 
স্বর্গীয় কামিনি মোহন নন্দীর  পছন্দের মানুষ স্বর্গীয় মুরারী মোহন মজুমদার কে দালিলিকভাবে সেবায়েত নিয়োজিত করে যান। সেই  ধারাবাহিকতার স্বর্গীয় মুরারী মোহন মজুমদারের জৈষ্ঠ পুত্র অমরেশ মজুমদারের সার্বিক তত্বাবধানে ও মনতোষ মজুমদারের পরিচালনায় রথযাত্রা পালন করা হচ্ছে।  
রথযাত্রার পুরোহিত পন্ডিত দীনেশ চক্রবর্তী জানান- মঙ্গলবার রাত্রি থেকে  দেবতা রাধা মাধবের অধিবাস ও মঙ্গল ঘটের মাধ্যমে সুচনা হয় রথযাত্রার। বুধবার রথের দিন রাধা মাধবের নীজ বাড়ীতে -স্বর্গীয় কামিনী মোহন নন্দীর বাড়ীতে- ধর্মীয় নিয়ম করে পূজা শেষে-রাধা মাধবের মুর্তি গুলি রথের ভিতরে বসানো হয়। ঢাকের শব্দে এবং মহিলাদের শাঁখ বাজানো উলুধ্বনি শব্দে পরিবেশ উৎসবমূখর হয়ে উঠে। রাধামাধব ও কানাই-বলাইয়ের মুর্তিগুলি রথের ভিতরে স্হাপন করার পর রাধা মাধবের শ্বশুরবাডীর উদ্দেশ্যে রথ টান শুরু করা হয়। রথ টান শেষের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘটে। শ্বশুর বাড়ী যাওয়াটাকে বলে সোজা রথ দশ দিন পর রাধামাধব নীজ বাড়িতে আসবে সেটাই উল্টো রথযাএা। 
বোয়ালী-গোলয়া-রঘুনাথপুর-পিঁপড়াসিট- শ্রীপুর- ঢোলসমুদ্র-হবুয়ারচালা- কাকচালা-গোসাইবাড়ি-বান্দাবাড়ি-কাপাসিয়া চালা-সিকদার চালা-নলূয়া-বেড়াচালা-সোনাতলা-চা বাগান-গাছবাড়ী-পাবুরিয়া চালা-কুন্দাঘাটা- মদনখালী- গাবচালা- নন্দীচালা-বাথানিয়া চালা-নয়াপাড়া-ঝিংগাহাটি-কড়ইতলী-কাঁচিঘাটা-বড়ইবাড়ী- তালতলী- বাঁশতলী-ফুলবাড়িয়া সহ বিভিন্ন এলাকার  মানুষ রথ যাএায় আসেন। 
প্রতি বছর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বোয়ালী  শ্রী শ্রী রাধা মাধবের রথযাত্রা উদযাপন হয়ে আসছে।  রথযাত্রা উপলক্ষে মেলা বসে। বাঙালির চিরচেনা  মুখরোচক  খাবার ও বাহারি পণ্য নিয়ে রথযাত্রায় দোকানীরা  হাজির হন।  জিলাপি- সন্দেশ  মুরালি-  চিড়ার মোয়া- খাজা- নিমকি- মিষ্টি- ইত্যাদি পাওয়া যায়।  এছাড়াও মাটির তৈরী বিভিন্ন জিনিস পএ, মনোহরী দোকান- খেলনার দোকানসহ বিভিন্ন বসে। 
 দূর দুরান্ত থেকে বিভিন্ন বয়সের লোকজনের উপস্থিতে মূখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন ।মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা – ধর্মীয় বই- বিভিন্ন রকম খাবার ও নিত্যপণ্য সামগ্রী ।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন- রথের রশি টানাকে পুণ্যের কাজ মনে করেন। রথ থেকে আশে পাশের  দাঁড়ানো দর্শনার্থীদের দিকে ছুড়ে দেয়া হয় কলা- বাতাসা- খই। রথ থেকে ছুড়ে দেয়া  এ সব প্রসাদ ভক্তরা তাদের মনের বাসনা পূরনের জন্য খেয়ে থাকেন বলে জানা যায় । 
বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথ যাএা উপলক্ষে এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতির এক মিলন বন্ধনে পরিনত হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

বোয়ালী শ্রী শ্রী রাধা মাধবের রথযাএা অনুষ্ঠিত।।

আপডেট সময় : 12:39:39 pm, Wednesday, 18 September 2024