Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ

পর্যটকদের ভীড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:06 pm, Saturday, 28 August 2021
  • 337 বার পড়া হয়েছে

পর্যটকদের ভীড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।

শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে সোমবার যুক্ত হয়েছে জন্মাষ্টমীর বন্ধ। রোববারের একদিনের ছুটি নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় চারদিনের লম্বা ভ্রমণে এসেছে পর্যটকরা। শুক্রবার শেষ বিকেলে কথা হয় বরিশালের ঝালকাঠি থেকে আসা পর্যটক রফিকুল ইসলামের সাথে।তিনি জানালেন, স্ব-পরিবারে চারদিনের জন্য কুয়াকাটা এসেছেন। কুয়াকাটা সৈকত জুড়ে এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।

করোনা মহামারিতে প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় কুয়াকাটা সৈকতে পর্যটকদের যেন মিলন মেলা বসেছে। মুক্ত হাওয়ায় একটু নিঃস্বাস নিতে পরিবার পরিজন নিয়ে দলে দলে ভ্রমণে এসেছে হাজার হাজার পর্যটক। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার পর্যটনমুখী ব্যবসায়ীদের মাঝে প্রান চাঞ্চল্যতা ফিরে এসেছে।

গত (১১ আগস্ট) পর্যটন নগরী খুলে দেওয়ার পরপরই বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের আনাগোনা তেমন একটা ছিলোনা। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে কুয়াকাটা সৈকতে নানা বয়সি পর্যটকরা এসে ভীড় জমিয়েছে।

শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটির সাথে যোগ হয়েছে সোমবারের জন্মাষ্টমীর ছুটি।

তাই একটু অবকাশ যাপনের জন্য সমুদ্রের পারে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের। হঠাৎ করে হাজারো পর্যটকদের আগমনে আবাসিক হোটেল মোটেল,ঝিনুক মার্কেট,খাবার হোটেলসহ পর্যটনমুখী ব্যবসায়িদের মুখে হাসি ফুটে উঠেছে। বেচাকেনার ধুম পরে গেছে।

বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতেও ভীড় ছিল চোখে পড়ার মতো। উত্তাল সমুদ্রে গোসল হৈ হুল্লোড় আর দৌড়ঝাপ করে আনন্দ উপভোগ করেছেন পর্যটকরা। দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর পর্যটন নগরী খুলে দেওয়ায় সমুদ্র সৈকতে এসে ঘরবন্দী মানুষগুলো যেন স্বস্তি ফিরে পেয়েছে।
কুয়াকাটা সৈকতে শুটকি ব্যবসায়ী রুবেল বলেন, করোনা কালীন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসানের পাল্লা ভারী হয়েছিল। পর্যটকদের সমাগম বাড়ার সাথে সাথে বিক্রিও বেড়েছে। একই মন্তব্য করলেন সৈকতের ঝিনুক ব্যবসায়ী শাহিন খলিফা। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগত পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। পর্যটকদের আগমন নিয়মিত থাকলে অচিরেই লোকসান কাটিয়ে উঠতে পারবে এমনটাই জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ

পর্যটকদের ভীড়ে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত

আপডেট সময় : 06:21:06 pm, Saturday, 28 August 2021