Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ

ঢাকার সাভারে শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হ’ত্যা মামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:24 am, Saturday, 24 August 2024
  • 173 বার পড়া হয়েছে

ঢাকার সাভারে শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হ’ত্যা মামলা।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

ঢাকা জেলার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল আহাদ সৈকত (১৭) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১২৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম। নিহত সৈকতদের বাড়ি বগুড়ার সোনাতলা থানার উত্তর দিগলকান্দি প্র্রামে। তিনি ঢাকা কমার্স কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
মামলায় অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত- সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান- সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল গণি- কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন- মাজহারুল ইসলাম রুবেল, সাইদুর রহমান সুজন- শামীম আহমেদ- মিঠুন সরকার, রাজু আহমেদ- আতিকুর রহমান আতিক- মো. আব্দুল কুদ্দুস- বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণির ছেলে কামরুল হাসান শাহীন ও তার ভাই মেহেদী হাসান তুষার, সায়েম মোল্লা- সাংবাদিক আপেল মাহমুদ- সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা- আহমেদ ফয়সাল নাঈম তুর্য্য- হাজী মো. আব্বাস আলী- মো. হাবিজ উদ্দিনসহ ১২৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকাল ৬টার দিকে মো. আব্দুল আহাদ সৈকত সাভারের থানা রোডের মুক্তিরমোড় -আক্কেল আলী মোড়- এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ১নং ও ১০নং ক্রমিকের আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় উল্লেখিত আসামিরা ও আওয়ামী লীগ- যুবলীগ- ছাত্রলীগের সন্ত্রাসীরাসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা চালায়। তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে যাকে পায় তাকেই এলোপাতাড়ি পেটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে।
এ সময় আসামিদের আগ্নেয়াস্ত্রের গুলি মো. আব্দুল আহাদ সৈকতের মাথার বিভিন্ন অংশে বিদ্ধ হলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আন্দোলনে অংশগ্রহণকারী অন্য ছাত্ররা তাকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আতিকুর রহমান বলেন, নিহত আব্দুল আহাদ সৈকতের বাবা বাদী হয়ে আমাদের থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ১২৬ জনের নাম উল্লে­খ করে অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস।

ঢাকার সাভারে শেখ হাসিনা-কাদেরসহ ১২৬ জনের বিরুদ্ধে হ’ত্যা মামলা।।

আপডেট সময় : 11:53:24 am, Saturday, 24 August 2024