Dhaka , Saturday, 4 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম

পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:18:18 pm, Thursday, 11 July 2024
  • 131 বার পড়া হয়েছে

পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

ইবি প্রতিনিধি।।
  
পুলিশের বাঁধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- শিক্ষার্থীরা। বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার -১১ জুলাই- বিকাল সাড়ে তিনটায় রাস্তায় নামে তারা। 
এর আগে কর্মসূচিতে অংশ নিতে বিকাল ৩টা থেকে বটতলা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার নির্দেশনা দেওয়া হয়। 
পরে শিক্ষার্থীরা বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে আসলে পুলিশ প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের মহাসড়কে প্রবেশে বাঁধা দেয়। কিন্তু শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করেই রাস্তায় নামেন। মিছিল নিয়ে শেখপাড়া বাজার ঘুরে পুনরায় প্রধান ফটকের সামনে এসে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 
মহাসড়ক অবরোধ শেষে  মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের সামনে অবস্থান নিয়ে সাংস্কৃতিক আসরের আয়োজন করা হয়। এসময় তারা বিভিন্ন প্রতিবাদী কবিতা, গান ও নাটিকা পরিবেশনের মাধ্যমে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানান। 
অনুষ্ঠানে তারা বিভিন্ন গান- কবিতা- নাটিকা পরিবেশন করেন। এসময় তারা মেধা ও কোটার পার্থক্য তুলে ধরে নাটিকা পরিবেশন করেন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শেষে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বটতলা চত্বরে গিয়ে কর্মসূচি শেষ হয়। 
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন আমরা সকল গ্রেডে অযৌক্তিক কোটার সংস্কার চাই। সেক্ষেত্রে চাকরিতে সর্বোচ্চ ৫% কোটা রাখা যেতে পারে। সরকারের কাছে আমাদের দাবি- একটি নতুন পরিপত্র জারি করা হোক। কতটুকু কোটা রাখা হবে এবং তা কিভাবে বাস্তবায়ন করা হবে তা আমাদেরকে বোঝান। আমরা চাই, একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করা হোক। সকল চাকরিতে কোটার পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত হোক
তারা আরও বলেন- সারা দেশে চলমান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বর হামলা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদূর্ভোগ তৈরী না করে ক্লাসে ফিরে আসা এবং কোটা ব্যবস্থার স্থায়ী ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ।।

আপডেট সময় : 01:18:18 pm, Thursday, 11 July 2024