Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে ৮ঘন্টার মধ্যে শিশু নাফিজ হত্যার রহস্য উদঘাটন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:25:18 pm, Monday, 9 August 2021
  • 196 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ৮ঘন্টার মধ্যে শিশু নাফিজ হত্যার রহস্য উদঘাটন

নোায়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের আবির পাড়া এলাকার মো. আবদুল্লাহ আল নাফিজ (৮) হত্যার রহস্য ঘটনার ৮ঘন্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত সৎ মাকে গ্রেফতার করে বিচারিক আদালতের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি বালিশ, ১ টি কাঁথা , এক বোতল ভিক্সল। পারিবারিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কলহকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে সোনাইমুড়ী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম (পিপিএম)।
গ্রেফতারকৃত, নূরজাহান আক্তার নুপুর (২৩) মামলার বাদী উপজেলার সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবির পাড়া এলাকার আজগর বেপারী বাড়ির মো.ওমর ফারুকের (৩৩) দ্বিতীয় স্ত্রী।
পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, গত শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে যেকোন এক সময়ে নূরজাহান আক্তার নুপুর তার স্বামীর আগের ঘরের শিশু সন্তান মো. আবদুল্লাহ আল ওরফে নাফিজকে হত্যা করে। খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ গত রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের সৎ মা নুপুরকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর আটককৃত আসামি নুপুরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভিকটিম নাফিজকে ঠিকমত খাওয়া দাওয়া না দিয়ে ঘটনার দিন বিকালে ঘরের মাঝ খানের রুমে খাটের ওপরে শারীরিকভাবে নির্যাতন করিলে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। এরপর সে তাহার ওপরে একটি কাঁথা দিয়ে ঢেকে দেয়। পরে সে পাশের মামা শ্বশুরের ঘরে গিয়ে গল্পগুজব করছিল । তাছাড়া বিবাদী হত্যার ঘটনার সহিত জড়িত মর্মে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করিয়া সিআরপিসি আইনের ১৬৪ ধারা মতে স্বীকারোকোক্তিমূলক জবানবন্দী প্রদান করে ।
তিনি আরও জানান, ফারুকের সাথে তার প্রথম স্ত্রীর সাথে ২০১৮ সালে ডিভোর্স হয়ে গেলে নাফিসকে তার বাবা তার কাছে নিয়ে আসে। প্রথম স্ত্রীকে তালাক প্রদানের কয়েকদিন পর ফারুক নুপুরকে বিয়ে করে। বিবাহের সময় ফারুক দ্বিতীয় স্ত্রীর কাছে তার আগের ঘরের একটি ছেলে থাকার কথা গোপন রাখে । দ্বিতীয় স্ত্রী প্রথম থেকেই তার স্বামীর প্রথম সংসারের ছেলে নাফিজকে সহ্য করতে পারতেননা। তাকে অকারণে মারধর করত। পরবর্তীতে ফারুক তার ছেলে সোনাইমুড়ীর আমিশাপাড়ার হানারবাগ এতিমখানায় রেখে লেখাপড়া করায় । ঈদ উল আযহা উপলক্ষ্যে নাফিজ বাড়িতে আসলে নুপুর অকারণে তাকে মারধর ও গালমন্দ করত । গত শনিবার দুপুরের খাবার খেয়ে নাফিজ ঘরের মধ্যে রুমে ঘুমিয়ে পড়ে। দুপুর ৩টার দিকে ফারুক ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে সৎ মায়ের সাথে ঘরে থাকার জন্য বলে সে পুকুরে মাছের খাবার দিতে যায় । পরবর্তীতে রাত রাত সাড়ে ৮টার দিকে সে বাড়িতে এসে ছেলেকে ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করলে ছেলের মরদেহ খাটের ওপর দেখতে পায় । পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আসামিকে আটক করে হত্যার রহস্য উদঘাটন করে। এ ঘটনায় নিহতের পিতা তার দ্বিতীয় স্ত্রীকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ও সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু।

নোয়াখালীতে ৮ঘন্টার মধ্যে শিশু নাফিজ হত্যার রহস্য উদঘাটন

আপডেট সময় : 10:25:18 pm, Monday, 9 August 2021