Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা

নীলফামারীতে তৈরী হচ্ছে আইল্যাশ পাপড়ি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:26 am, Sunday, 25 February 2024
  • 596 বার পড়া হয়েছে

নীলফামারীতে তৈরী হচ্ছে  আইল্যাশ পাপড়ি।।

সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।

নারী সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ চোখের পাপড়ি বা আইল্যাশ। আধুনিক নারীদের কাছে এর চাহিদা আকাশছোঁয়া। আর এই চোখের কৃত্রিম পাপড়ি তৈরি হচ্ছে উত্তরের জেলা নীলফামারী বানিজ্যিক শহর  সৈয়দপুর। নারী উদ্যোক্তা মিন্নি আকতার মিথুনের ‘মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল’ এসব পাপড়ি তৈরি করে বিদেশে রপ্তানি করছেন। এতে করে কারখানায় যেমন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে; তেমনি তৈরী হয়েছে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভবনা।

সৈয়দপুর শহরের উপকণ্ঠে ওয়াপদা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচ তলা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে ‘মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল’। সেখানে ২৫ জন নারী ও ৫ জন পুরুষ সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত তৈরি করছেন চোখের কৃত্রিম পাঁপড়ি। প্রতিদিন কাজ করে শ্রমিকরা পাচ্ছেন ৪০০ থেকে ৫০০ টাকা। 

নীলফামারীর সৈয়দপুর শহরের নিমবাগান এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা একেএম মোস্তাফিজুর রহমানের মেয়ে মিন্নি আকতার । ভালোবেসে ২০২৩ সালের  ১৮ জুলাই চীনের গুয়ানডং শহরের চিশুয়ী টাউনের লীন সিংকের ছেলে লীন ঝানরুইকে বিয়ে করেন মিন্নি। বিয়ের পর লীন ঝানরুই মুসলমান হয়ে নাম রাখেন লাবিব ইসলাম। উত্তরা ইপিজেডের টিএইচটি-স্পেস ইলেট্রিক্যাল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন চীনা নাগরিক লীন ঝানরুই। একই কোম্পানিতে চাকরি করতেন মিন্নি। ২০২২ সালের আগস্ট মাসে সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে লীন ঝানরুই ও মিন্নির পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে করেন তারা। সম্প্রতি স্বামী-স্ত্রী ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবা মিলে গড়ে তোলেন এই পাপড়ি তৈরির প্রতিষ্ঠান।

কারখানায় কর্মরত শ্রমিকেরা বলছেন, এখানে কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে পারছেন পাশাপাশি সংসারে স্বচ্ছলতা ফেরাতে চান তারা। কারখানার শ্রমিক চাঁদনী বেগম  বলেন, বাচ্ছা  রেখে কাজে এসেছি।ময়না রানী বলেন আমার এখানে কাজ করে খুব ভালো লাগছে। কাজ করা খুব সোজা। আর কাজ করলে কাজে ভুল ভ্রান্তি থাকবেই। যেকোন ক্ষেত্রে সেটা হোক। কিন্তু মিন্নি আপা তিনি আমাদেরকে সাহায্য করেন। আমরা এখানে কাজ করে স্বাবলম্বী হতে পারবো।
মিন্নি ট্রেড ইন্টারন্যাশনাল ম্যানেজার মিন্নি বলেন, আমরা চাচ্ছি এই আইল্যাশ প্রস্তুতের মাধ্যমে আমরা সৈয়দপুরের বেকার নিরসন করবো। সেই কারণে ছোট পরিসরে কোম্পানি চালু করেছি। যেখানে ৩৫ জনের মতো কাজ করছে। আমরা চাই এই ক্ষুদ্র পরিসরটা আগামীতে বৃহৎ আকার ধারণ করবে। নতুন নতুন শ্রমিককে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গড়ে তুলবো। এ মাসে আমাদের পাঁচ হাজার পিস প্রোডাকশন হয়েছে যেটা নতুন অবস্থায় কেনো অংশে কম না। আশা করছি আগামী মাসে আমরা ৫০ হাজার পিস উৎপাদন করতে পারবো এবং আমাদের প্রোডাক্ট সরাসরি চীনে যাবে। সেখান থেকে এটি প্রস্তুত হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে।

প্রতিষ্ঠানটির উপদেষ্টা চীনা নাগরিক লীন ঝানরুই  বলেন, আমরা আপাতত জায়গাটা ভাড়া নিয়ে প্রোডাকশন চালু করেছি। আমরা চোখের পাপড়ি বানাই। আমাদের কাঁচামাল পুরোটাই চীন থেকে আসে। আমরা নতুন করে কেবল শুরু করেছি আর কিছু লোকবল নিয়েছি তাদেরকে শিখাচ্ছি। আপাতত যে ফিনিশ প্রোডাক্টটা বের হচ্ছে সেটি সম্পন্ন এখনও প্রস্তুত হয়নি। এই আংশিক প্রস্তুতটাই চীনে পাঠানো হচ্ছে। অমাদের আগামীতে পরিকল্পনা রয়েছে এখানে ৩০০ জন শ্রমিক কাজ করাবো।

কারখানাটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বলেন, কোম্পানীর পথচলা বলতে গেলে একমাস। আমার এখানে ২০০ শ্রমিক কাজ করানো টার্গেট ছিল। কাজটা যেহেতু শিল্পকর্মের মতো কাজটাকে বুঝে শুনে করতে হয়। যে কারণে সকলে চট করে সেটা করতে পারছে না। শেখানো পর কাজ করানো লাগতেছে। তারপরেও সব মিলে ৫০ জনের মতো কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২

নীলফামারীতে তৈরী হচ্ছে আইল্যাশ পাপড়ি।।

আপডেট সময় : 07:03:26 am, Sunday, 25 February 2024