
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী ২ আসনের -পলাশ- স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ তরুণ প্রজন্মের ভোটারদের পছন্দ। নতুন ভোটারদের প্রথম ভোট হোক মাসুম বিল্লাহ ঈগল প্রতীকে।
মাসুম বিল্লাহ অনেক সমর্থক আছে যারা মনে প্রানে চায় তিনি নির্বাচনে জোর প্রচারনা শুরু করুন।
মাসুম বিল্লাহ দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পলাশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মাসুম বিল্লাহ। তিনি পাঁচদোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েও নির্বাচনে অংশ গ্রহন করেননি।
মাসুম বিল্লাহ সদা হাসোজ্জল মুখ, আন্তরিকতা যে কোন মানুষ কে মুগ্ধ করে তোলে।
মো. মাসুম বিল্লাহ ঈগল প্রতীক নিয়ে মানুষের মনে খুশী আর আনন্দ। হোটেল -রেস্তোরাঁ, চায়ের দোকানে চলছে আলোচনার ঝড়।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মাসুদ আলম জানান, জয় পরাজয় বড় কথা নয়, আগামী দিনে মাসুম বিল্লাহ সংসদ সদস্য হবেন। আওয়ামীলীগের যে কোন রাজনৈতিক কর্মসূচিতে মাসুম বিল্লাহ সব সময় রাজপথে থাকেন।
স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান,আমি নির্বাচনী প্রচারনা শুরু করেছি। জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ২ আসন পলাশে আমরা জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, ও জনগনের অংশগ্রহন মূলক হোক এটাই আশা করি।
জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রচারণা ততই, বৃদ্ধি পাচ্ছে।
নরসিংদী ২ পলাশে পৌরসভা ১ টি, ইউনিয়ন ৭ টি নিয়ে নির্বাচনী এলাকা গঠন করা হয়েছে। ভোট কেন্দ্র ৯০ টি,মোট কক্ষ ৫৫৩ টি, অস্থায়ী কক্ষ ১৪ টি, মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন, মোট মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৪৭২ জন, হিজরা ভোটার ০৩ জন। নরসিংদী ২ নির্বাচনী এলাকায় মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ২৫৩ জন।

























